জেলার খবর

দর্শনা সীমান্তে আ.লীগ নেতা এম এ খালেক আটক

অনলাইন ডেস্ক

১ দিন আগে


দর্শনা সীমান্তে আ.লীগ নেতা এম এ খালেক আটক

ছবি: সংগৃহীত


চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক এম এ খালেককে (৬৬) আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এম এ খালেক মেডিকেল ভিসায় চিকিৎসার জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ তার পরিচয় ও অন্যান্য তথ্য যাচাইয়ের সময় রাজনৈতিক পরিচয় জানতে পারে। পরে তাকে আটক করে বিষয়টি মেহেরপুর পুলিশকে জানানো হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মেডিকেল ভিসায় এ পথে ভারতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়েছে।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক এম এ খালেককে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটকের পর তাকে কেন ভারতে যেতে দেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে পরবর্তী কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।


সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক
সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙামাটির সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন-মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩),

২ ঘন্টা আগে


ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আলম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ ঘটনা ঘটে।বডি: নিহত আলম হোসেন ওই এলাকার মো. আমির হোসেন আমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলম হোসেন ঘাস কাটার জন্য মাঠে যান। এ সময়

১৪ ঘন্টা আগে


ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মিরকামারী এলাকায় এ মিছিল করা হয় বলে ধারণা করা হচ্ছে।মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা

১ দিন আগে


বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ
বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র নারীর চুরি হওয়া একটি গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।শোকজ পাওয়া বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom