ক্যাম্পাস

ঢাবিতে জুলাই আন্দোলনে হামলা-নির্যাতন: জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


ঢাবিতে জুলাই আন্দোলনে হামলা-নির্যাতন: জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

ছবি: সংগৃহীত


২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও আন্দোলন দমনের ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাবির তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং আন্দোলন দমনে অভিযুক্তদের ভূমিকা ছিল। এসব ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউশন জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য, নথিপত্র ও অন্যান্য উপাদানের ভিত্তিতে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনালে অভিযোগের ওপর শুনানি এবং পরবর্তী আইনগত কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মামলাটিতে অভিযুক্তদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং আন্দোলন দমনের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের পরবর্তী শুনানি ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়গুলো যাচাই করা হবে।


ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম
ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুনভাবে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের

৫ ঘন্টা আগে


জিন্নাহর ছবি স্থাপন নিয়ে ডাকসু নেতৃত্বের সমালোচনা ঢাবি শিক্ষার্থীর
জিন্নাহর ছবি স্থাপন নিয়ে ডাকসু নেতৃত্বের সমালোচনা ঢাবি শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন ও পরে তা অপসারণের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।পডকাস্টে আবু তৈয়ব হাবিলদার বলেন, সাধারণ মানুষের রক্ত...

৮ ঘন্টা আগে


আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি
আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দের প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের জন্য এবং একটি সূর্যসেন হলের নারী ব্লকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণক্ষমতার এসব ডিপ

৮ ঘন্টা আগে


ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভার গুরুত্ব বাড়ানো হলে নিয়োগে দলীয়করণ, তদবির ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom