জাতীয়

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ

ছবি: সংগৃহীত


রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটি শনাক্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ত্রুটি নিরূপণ, ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের কৌশল নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।

ফাটলযুক্ত পিলারগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড প্রতিস্থাপন এবং ফাটল পর্যবেক্ষণে বিভিন্ন কারিগরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেলের মোট ৭৩০টি বিয়ারিং প্যাডে বিভিন্ন ধরনের ত্রুটি পাওয়া গেছে। তবে সবগুলো ত্রুটি গুরুতর নয়।

এর মধ্যে ৪৯৭টি বিয়ারিং প্যাডের ত্রুটিকে ‘মাইনর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও ২৯৭টি প্যাডের ত্রুটি মূলত স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

৪৬ পিলারে ফাটল

মেট্রোরেলের পিয়ার বা পিলারেও বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হওয়ার তথ্য সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, মোট ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল পাওয়া গেছে।

এসব ফাটলের প্রকৃতি ও ঝুঁকি নিরূপণ করে প্রয়োজনীয় মেরামতের কৌশল নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে।

নিরাপত্তায় বসানো হচ্ছে ক্র্যাক গেজ

যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই ২০২৬ ‘সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে।

এরই মধ্যে ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট এবং ২৭টি স্থানে বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ স্থাপন করা হয়েছে।

এ ছাড়া পিলারগুলোর ফাটল নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এসব কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

নভেম্বরের মধ্যে বদলানো হবে ২৭ প্যাড

চিহ্নিত ২৭টি ক্রিটিক্যাল বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে এসব কারিগরি ব্যবস্থা নেওয়ার মূল লক্ষ্য হলো মেট্রোরেলের অবকাঠামোগত ত্রুটিগুলো দ্রুত শনাক্ত করা, সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা এবং প্রয়োজন অনুযায়ী মেরামত ও প্রতিস্থাপনের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।


৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

জ্বালানি সংকট মোকাবিলা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য বাড়ির ছাদ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গাসহ সম্ভাব্য সব স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।জাতীয় গ্রিডে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০...

২০ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে দ্রুতগতির ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা।অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে...

২১ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার
প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা, চিন্তাধারা ও নেতৃত্বের প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি ভালোবাসা, চেষ্টা ও মেহনত দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান...

২১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা ‘মহামান্য’ নয়
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা ‘মহামান্য’ নয়

দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।দাপ্তরিক নথিতে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞাপরিপত্রে বলা হয়েছে, সরকার,

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom