স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঢাকার দুই সিটিতে প্রার্থী বদল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলটি এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে দলীয়ভাবে পরে আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করা হবে।
ঢাকার দুই সিটিতে প্রার্থী বদল
এর আগে গত ৩০ মার্চ ঢাকাসহ পাঁচ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করা হয়েছিল।
পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তরে আসিফ মাহমুদ এবং ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দুজনই নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় এলাকার ভোটার হয়েছেন।
যা বললেন আসিফ ও নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ঢাকা উত্তরে আসিফ মাহমুদ মেয়র পদে নির্বাচন করবেন। আর ঢাকা দক্ষিণে তাঁর নির্বাচন করার কথা রয়েছে। তবে দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার পরই বিষয়টি নিশ্চিত হবে।
অন্যদিকে আসিফ মাহমুদ বলেন, তাঁর ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ। প্রায় দুই সপ্তাহ আগে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে তাঁকে ঢাকা উত্তরে এবং নাসীরুদ্দীনকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
আরও তিন সিটিতে এনসিপির প্রার্থী
এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনেও মেয়র পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজালকে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।
স্থানীয় নির্বাচনে জোট, জাতীয় রাজনীতিতে ঐক্য
গত জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে অল্প ব্যবধানে তাঁকে পরাজিত করে জয়ী হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ওই নির্বাচনে অংশ নেননি।
এনসিপি ও জামায়াতের সূত্রগুলোর ভাষ্য, এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দেওয়ার নজির নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে বা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজনৈতিকভাবে ১১ দলীয় ঐক্য অটুট থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জোটভুক্ত দলগুলো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবে।
জামায়াতের বিরুদ্ধে ৬০০ ধর্ষণ-বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার, প্রতিবাদ
বিএনপি সরকার গঠনের ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ ও বলাৎকার করেছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তাঁর এ বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক...
৩ ঘন্টা আগে
রুমিনের বক্তব্য ঘিরে সংসদে তীব্র হট্টগোল
ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তীব্র হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার...
১৮ ঘন্টা আগে
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক আলোচনা, সমালোচনা ও বিরোধিতা থাকবে; তবে দলটিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তারা।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি...
২১ ঘন্টা আগে
নাসীরুদ্দীনকে নিয়ে টকশোতে নোংরা ভাষা, ভুল স্বীকার রাশেদ খাঁনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে অশালীন ভাষা ব্যবহারের বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভবিষ্যতে এ ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে নিজেকে আরও সংযত ও সতর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক...
১ দিন আগে
