জাতীয়

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ছবি: সংগৃহীত


জ্বালানি সংকট মোকাবিলা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য বাড়ির ছাদ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গাসহ সম্ভাব্য সব স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় গ্রিডে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

খুলনায় ১ মেগাওয়াট রুফটপ সোলার প্লান্ট উদ্বোধন

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থাপিত ১ মেগাওয়াট ক্ষমতার রুফটপ সোলার প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও ফার্নেস অয়েলের সংকটের মধ্যে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকার বড় পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় বাকেশির এই সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

মন্ত্রী জানান, প্রকল্পটি প্রায় এক মাস আগে উৎপাদনে গেছে। কারখানার নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্থাপিত প্রকল্পটির বিনিয়োগ তিন থেকে চার বছরের মধ্যে উঠে আসবে বলেও জানান তিনি।

বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

মন্ত্রী বলেন, বাকেশিতে স্থাপিত ১ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের মধ্যে কারখানার প্রায় ৯০০ কিলোওয়াট চাহিদা পূরণ হচ্ছে। অবশিষ্ট বিদ্যুৎ ইতোমধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

ভবিষ্যতে প্লান্টটির উৎপাদন সক্ষমতা ২ মেগাওয়াটে উন্নীত করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

সৌরবিদ্যুতে ১ শতাংশ সুদে ঋণের উদ্যোগ

ফকির মাহবুব আনাম বলেন, সৌরবিদ্যুৎ প্রাকৃতিক শক্তির অন্যতম উৎস। বর্তমান জ্বালানি সংকটের বাস্তবতায় এর ব্যবহার আরও বাড়ানো জরুরি।

সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহিত করতে সরকার ১ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই ঋণ মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক সুবিধাও রয়েছে।

৩০ হাজার একর জমি সংগ্রহ

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৩০ হাজার একর জমি সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে দেশে বায়ুবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও এগিয়ে চলছে।

তিনি বলেন, বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল, হাইটেক পার্কসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত বা সম্ভাবনাময় জায়গাগুলোতে সুযোগ অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ করা গেলে জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য শক্তির অংশ বাড়ার পাশাপাশি বিদ্যুতের চাহিদা পূরণ ও জ্বালানি সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটি শনাক্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ত্রুটি নিরূপণ, ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের কৌশল নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।ফাটলযুক্ত পিলারগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)...

১৭ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে দ্রুতগতির ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা।অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে...

২১ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার
প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা, চিন্তাধারা ও নেতৃত্বের প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি ভালোবাসা, চেষ্টা ও মেহনত দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান...

২১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা ‘মহামান্য’ নয়
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা ‘মহামান্য’ নয়

দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।দাপ্তরিক নথিতে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞাপরিপত্রে বলা হয়েছে, সরকার,

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom