প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা, চিন্তাধারা ও নেতৃত্বের প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি ভালোবাসা, চেষ্টা ও মেহনত দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সংসদে প্রধানমন্ত্রীর প্রতি এমপি হানজালার প্রশ্ন
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন এমপি হানজালা। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এমপি হানজালা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করতে চাই-তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার যে মন-মানসিকতা, আমরা দেখতে পারছি যে বিগত দিনে আমরা সে জিনিসগুলো কখনো দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘তার এই চেষ্টা, মেহনত ও দেশের জন্য যে কষ্ট, দেশের প্রতি ভালোবাসা—এটাতে আমরা নিজেরাও বেশ ইনস্পায়ার (উৎসাহিত) হই।’
প্রধানমন্ত্রীর চিন্তাধারা তৃণমূলে পৌঁছানোর আহ্বান
এমপি হানজালা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই জিজ্ঞাসা করতে চাই-আপনার মধ্যের সেই চিন্তাধারাটা তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এজন্য অনেক অন্যায়-অবিচার হয়তো হয়ে থাকে।’
তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনার এই চিন্তাধারাটা, আপনার ম্যাসেজটা যেন তৃণমূল পর্যন্ত যায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কী করতে পারেন?’
প্রশ্নের উত্তর পরে দেওয়ার কথা প্রধানমন্ত্রীর
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে নোটিশ দেন, আমি প্রস্তুত হয়ে এর উত্তর দেব।’
তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘সরকারের এই দেশকে পুনর্গঠনের যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী ইশতেহারে তুলে ধরেছিল।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর দেশ পরিচালনার সুযোগ পাওয়ায় আরও বেশি তথ্যের ভিত্তিতে আগের পরিকল্পনাগুলোকে বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ হয়েছে।
তিনি আরও বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই একটি দেশে বিশদ পরিকল্পনা গ্রহণ করতে গেলে কিছুদিন সময় প্রয়োজন হয়। আমরা যখন এই কাজগুলো শুরু করব, তখন নিশ্চয়ই সমগ্র পর্যায়ের মানুষ, সব পর্যায়ের মানুষ বিষয়গুলো জানতে পারবেন।’
সংসদে এমপি হানজালার বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও সরকারের পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি সরকারের চিন্তাধারা ও বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটি শনাক্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ত্রুটি নিরূপণ, ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের কৌশল নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।ফাটলযুক্ত পিলারগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)...
১৭ ঘন্টা আগে
৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
জ্বালানি সংকট মোকাবিলা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য বাড়ির ছাদ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গাসহ সম্ভাব্য সব স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।জাতীয় গ্রিডে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০...
২০ ঘন্টা আগে
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা
ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে দ্রুতগতির ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা।অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে...
২১ ঘন্টা আগে
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা ‘মহামান্য’ নয়
দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।দাপ্তরিক নথিতে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞাপরিপত্রে বলা হয়েছে, সরকার,
২২ ঘন্টা আগে
