জাতীয়

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের অবৈধ ও অনানুষ্ঠানিক চার্জিংয়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনস্বার্থের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত পরিচালনা নিয়ে ওই নোটিশ দেন।

দেশে ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তিন চাকার যান দেশের শহর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে সারাদেশে এ ধরনের যানবাহনের সংখ্যা আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ।

তবে দ্রুত ও অনেকাংশে অনিয়ন্ত্রিতভাবে এসব যানবাহনের বিস্তার বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট এবং পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে জানান তিনি।

অনুমোদিত চার্জিং পয়েন্ট মাত্র ৩ হাজার ৩০০

সালাহউদ্দিন আহমেদ জানান, সারাদেশে বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের জন্য অনুমোদিত চার্জিং পয়েন্ট রয়েছে প্রায় ৩ হাজার ৩০০টি। বিপরীতে শুধু রাজধানী ঢাকাতেই অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা ৪৮ হাজারের বেশি।

এসব অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়ছে চাপ

মন্ত্রী বলেন, দেশের ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান চার্জ করতে মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তারও বেশি বিদ্যুৎ প্রয়োজন হতে পারে। একই সময়ে বিপুলসংখ্যক যান চার্জ দেওয়ার কারণে স্থানীয় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের ওপরও অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

এ ছাড়া অনুমোদিত বা আবাসিক বিদ্যুৎ সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার, ট্রান্সফরমারের ওপর বাড়তি চাপ এবং বিতরণ লাইনে অতিরিক্ত লোড বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নানা ধরনের সমস্যা তৈরি করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নীতিমালার আওতায় আনার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে নিয়ন্ত্রণের আওতায় আনতে সরকার বিভিন্ন ধরনের নীতিমালা তৈরির কাজ করছে। চালকদের বেকারত্বের বিষয়টি বিবেচনায় রেখেই এসব যানবাহনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ এবং নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া পরিবেশ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে তুলনামূলক নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের নীতিমালা তৈরির কথাও জানান তিনি।

ডিজিটাল ট্র্যাকিং ও এআই ক্যামেরা

অটোরিকশাগুলোকে নিবন্ধনের আওতায় এনে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একটি গাড়ি যাতে একজন চালকই পরিচালনা করেন, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাটারিতে ডিজিটাল ট্র্যাকার ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রাজধানীর ১৭টি স্থানে ইতোমধ্যে ৫০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০০টি এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: জাহেদ উর রহমান
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: জাহেদ উর রহমান

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের...

১ ঘন্টা আগে


বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়
বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য...

২ ঘন্টা আগে


ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার করেছে অপশক্তি: রিজভী
ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার করেছে অপশক্তি: রিজভী

নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের ধর্মীয় সম্প্রীতি বারবার নষ্ট করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক...

৩ ঘন্টা আগে


আজ শুরু জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান
আজ শুরু জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এবারের অধিবেশন বাংলাদেশের কূটনীতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো প্রায় চার দশক পর একজন বাংলাদেশি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামটির কার্যক্রম পরিচালনা...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom