আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত নিতে পারবেন। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমানতকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে।
গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে টাকা ফেরতের আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখা তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাবে। এরপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে।
ছয় দিনে আবেদন ৭৫ হাজার গ্রাহকের
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা দিয়েছে। এরই মধ্যে ছয় দিনে অর্থ ফেরত পেতে প্রায় ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা। ফলে বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের বড় একটি অংশ দিয়েই প্রাথমিক পর্যায়ে আবেদনকারীদের অর্থ ফেরতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপাতত ফেরত মিলবে মূল টাকা
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপাতত ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া হবে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা এখনই পরিশোধ করা হবে না। মুনাফার অর্থ পরবর্তী সময়ে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না।
আবেদনে যেসব তথ্য দিতে হবে
অর্থ ফেরতের আবেদনপত্রে গ্রাহকের হিসাবে মোট কত টাকা জমা রয়েছে, এর মধ্যে কত টাকা তুলতে চান এবং অর্থ উত্তোলনের কারণ উল্লেখ করতে হবে।
আবেদন যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। এরপর শাখা থেকেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
এক সপ্তাহ পিছিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
ব্যাংক সূত্র জানায়, এর আগে ১ সেপ্টেম্বর থেকেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগায় কার্যক্রমটি এক সপ্তাহ পিছিয়ে ৭ সেপ্টেম্বর থেকে শুরু করা হচ্ছে।
ব্যাংকটির জন্য গত বছর ঘোষিত আমানত ফেরত দেওয়ার স্কিমে সংশোধনী এনে ব্যক্তি আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঁচ ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক
বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন ধরে চরম সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
এসব ব্যাংক ২০২২ সাল থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে পারছিল না। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুর্দশাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠন করা হয়।
মূলধন ৩০ হাজার কোটি, সরকার দিয়েছে ২০ হাজার কোটি
সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট মূলধনের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
একীভূত হওয়া পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট জমার পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে জমা রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।
অন্যদিকে, একীভূত হওয়া ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ৮৬ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে।
ব্যাংক খাতের দীর্ঘদিনের সংকট কাটিয়ে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং পর্যায়ক্রমে অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায় দাঁড়িয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।ঋণের বোঝা কমাতে...
৩ ঘন্টা আগে
জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী
জাকাত ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে...
২০ ঘন্টা আগে
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি
অর্থের অভাবে দেশের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। এর ফলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি কাটাতে প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইজেডএবি)। চাহিদা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় পরে তহবিলের আকার...
১ দিন আগে
সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা
গ্যাসের সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) নতুন...
৪ দিন আগে
