‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম দাবি করেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপবাদ ও সমালোচনার জবাবে রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।
মেঘনা আলম তার পোস্টে লেখেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।”
ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন
পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের নানা মন্তব্যের প্রসঙ্গ তুলে মেঘনা আলম ধর্মীয় পোশাক বা ‘লেবাস’-এর ভিত্তিতে একজন নারীর চরিত্র বিচার করার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও অভিযোগ করেন, ইসলাম ও নৈতিকতার কথা বলা কিছু রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নারীদের নিয়ে আপত্তিকর আচরণের অভিযোগ এবং অডিও ক্লিপ ছড়িয়ে পড়লেও তাদের ‘নির্দোষ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
এ প্রসঙ্গে তিনি লেখেন, “অথচ ইসলাম ও নৈতিকতার মুখোশ পরে কিছু দলের প্রধান নেতারা পর্দাশীল, বোরকা পরা নারীদের …‘দুগ্ধের চিনি’… খেতে চায়, অডিও ক্লিপ ভাইরাল। তাদেরই আবার ‘মাসুম’ বা নির্দোষ হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়।”
‘এ কেমন দুনিয়া?’
নিজের বিরুদ্ধে অপবাদ এবং সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনা করে পোস্টের শেষ দিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন, “এ কেমন দুনিয়া?”
তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পরীমণির কোলে সদ্যোজাত, ‘তিন নম্বর জন ডান’ পোস্ট ঘিরে রহস্য
চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে ছবিটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে-তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী?ছবিতে দেখা যায়, গাড়ির ভেতর রোদচশমা পরে পরিপাটি সাজে...
৩ ঘন্টা আগে
সিডনিতে একই ফ্রেমে তাসকিন ও শাবনূর, মুহূর্তেই ছড়াল ছবি
অস্ট্রেলিয়ার সিডনিতে একই ফ্রেমে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরকে। হাসিমুখে ক্যামেরাবন্দি দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।তবে দুই তারকার এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো ঘটনা নেই। পারিবারিক একটি বারবিকিউ পার্টিতেই তাদের দেখা...
১ দিন আগে
জন্মশতবর্ষে উত্তম কুমার: নায়ক থেকে মহানায়কের দীর্ঘ অভিযাত্রা
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় বহন করে না, হয়ে ওঠে একটি যুগের প্রতীক। উত্তম কুমার তেমনই এক নাম। বাংলা চলচ্চিত্রে যিনি ‘মহানায়ক’ হিসেবে পরিচিত, তাঁর হাসি, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি, পর্দায় উপস্থিতি ও অভিনয়ের নিজস্বতা আজও দর্শকের কাছে সমান আকর্ষণীয়। আজ ৩ সেপ্টেম্বর তাঁর জন্মশতবর্ষ। ১৯২৬ সালের...
৪ দিন আগে
মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অসংখ্য ভক্তের মতো তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাদিয়া। তিনি জানান,
৫ দিন আগে
