আজ শুরু জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এবারের অধিবেশন বাংলাদেশের কূটনীতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো প্রায় চার দশক পর একজন বাংলাদেশি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামটির কার্যক্রম পরিচালনা করবেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করবেন খলিলুর রহমান। এর মধ্য দিয়ে তিনি ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। ৮১তম অধিবেশন ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এবারের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’
৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। এবারের অধিবেশনে বৈশ্বিক সহযোগিতা জোরদার, বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সমসাময়িক বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের কার্যকারিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ বিতর্ক পর্ব। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা নিউইয়র্কে সমবেত হয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে বক্তব্য দেবেন।
গুতেরেসের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ
অধিবেশন শুরুর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে সাধারণ পরিষদের নতুন অধিবেশন এবং খলিলুর রহমানের সভাপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনও খলিলুর রহমানকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়
গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ভোটে তিনি ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা ছিল। বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে খলিলুর রহমান জয়ী হন।
চার দশক পর আবারও বাংলাদেশের হাতে নেতৃত্ব
এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।
কূটনৈতিক পর্যবেক্ষকদের কাছে খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এক বছরের সভাপতিত্বের সময়ে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরার সুযোগও বাড়বে।
বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল ফোরাম
জাতিসংঘ সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান আলোচনা ও নীতিনির্ধারণী ফোরামগুলোর একটি। জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা এতে অংশ নেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্ব তাই দেশের কূটনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে যুক্ত হতে যাচ্ছে।
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: জাহেদ উর রহমান
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের...
১ ঘন্টা আগে
বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য...
২ ঘন্টা আগে
ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার করেছে অপশক্তি: রিজভী
নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের ধর্মীয় সম্প্রীতি বারবার নষ্ট করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক...
৩ ঘন্টা আগে
অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের অবৈধ ও অনানুষ্ঠানিক চার্জিংয়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনস্বার্থের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। বিএনপির সংরক্ষিত নারী আসনের...
১৭ ঘন্টা আগে
