ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার করেছে অপশক্তি: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের ধর্মীয় সম্প্রীতি বারবার নষ্ট করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
‘অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে’
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের যে বন্ধন রয়েছে, তা অত্যন্ত শক্তিশালী। নানা সময়ে বিভিন্ন অপশক্তি ও চক্রান্তকারীরা এই বন্ধন নষ্ট করার চেষ্টা করলেও তা সফল হয়নি।
তিনি বলেন, ‘আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি। এটাই বাংলাদেশের মানুষের ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম বড় দৃষ্টান্ত।’
রিজভী আরও বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভাল ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন ট্রাস্ট গঠন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সংশ্লিষ্ট সম্প্রদায়ের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
‘সবার স্থান নিশ্চিত করেছে বিএনপি’
বিএনপি রাজনৈতিক দল হিসেবে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার কথা উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সকলের স্থান নিশ্চিত করেছে এবং এ ধারণাকে প্রতিষ্ঠিত করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
রিজভী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা বিভাজনের রাজনীতি যাতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: জাহেদ উর রহমান
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের...
১ ঘন্টা আগে
বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য...
২ ঘন্টা আগে
আজ শুরু জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এবারের অধিবেশন বাংলাদেশের কূটনীতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো প্রায় চার দশক পর একজন বাংলাদেশি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামটির কার্যক্রম পরিচালনা...
৫ ঘন্টা আগে
অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের অবৈধ ও অনানুষ্ঠানিক চার্জিংয়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনস্বার্থের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। বিএনপির সংরক্ষিত নারী আসনের...
১৭ ঘন্টা আগে
