পালাওয়ানের কাছে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫ নিখোঁজ ৮৭
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ফিলিপাইনের পর্যটন হটস্পট পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগার সময় এটি উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। ফেরিটিতে যাত্রী ও ক্রুসহ মোট ১৩৪ জন ছিলেন।
আতঙ্কে সাগরে ঝাঁপ দেন যাত্রীরা
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব জানিয়েছেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। ফেরিটি থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য।
এ ছাড়া পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৮৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে সাগরে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
নোয়েমি কায়াবায়াব বলেন, ফেরিতে আগুন লাগার পর আতঙ্কিত হয়ে অনেক যাত্রী সাগরে ঝাঁপ দেন। নিখোঁজদের বেশির ভাগই যাত্রী বলে ধারণা করা হচ্ছে।
আগুনের কারণ এখনো অজানা
ফেরিটিতে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
কোস্টগার্ড কর্মকর্তা নোয়েমি কায়াবায়াব বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে এখনো বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তাদের সঙ্গে কথা বলার পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুনে ফেরিটির বড় একটি অংশ গ্রাস হয়ে গেছে এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
ম্যানিলা থেকে পালাওয়ানের পথে ছিল ফেরিটি
বাণিজ্যিক জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এম/ভি জুন অ্যাস্টার রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের উদ্দেশে যাত্রা করেছিল।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ এবং ফেরিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
