১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ, দুই যুগ আগের হত্যা মামলায় সাজা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দুই যুগ আগে কিশোরগঞ্জের বড় বাজারে একটি দোকানে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত নুর মোহাম্মদ (১০৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে তিনি আপিলের শর্তে জামিনের আবেদন করেন।
তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অসুস্থতার কথা জানিয়ে জামিন আবেদন
নুর মোহাম্মদের আইনজীবী ফয়সাল আহমেদ জানান, তাঁর মক্কেল ১০৪ বছর বয়সী এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না এবং নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন।
আইনজীবী বলেন, নুর মোহাম্মদ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করায় আপিলের শর্তে তাঁর জামিন চাওয়া হয়েছিল।
আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, অসুস্থতার কারণে নিজ খরচে পরিবহনের মাধ্যমে কারাগারে যাওয়ার অনুমতি চেয়েছিলেন নুর মোহাম্মদ। আদালত সেই আবেদনও নামঞ্জুর করেছেন।
দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ
মামলার নথি অনুযায়ী, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজারে একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা মোশাররফ হোসেন ও আবদুল কবিরকে হত্যা করা হয়।
ডাকাতরা দোকানের সিন্দুক থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা এবং ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় কিশোরগঞ্জে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৩ সালের ১৬ নভেম্বর চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুর মোহাম্মদসহ আট আসামিকে মৃত্যুদণ্ড দেন।
উচ্চ আদালতে সাজা কমে ১০ বছর
পরে আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি হয়। শুনানি শেষে ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত বিভিন্ন আসামির সাজা কমিয়ে দেন। ওই রায়ে নুর মোহাম্মদের মৃত্যুদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথিতে বলা হয়েছে, নুর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। পরবর্তী সময়ে জামিনে কারাগার থেকে বের হওয়ার পর তিনি পলাতক হন।
রায় ঘোষণার সময়ও তিনি আদালতে উপস্থিত ছিলেন না। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার ১০৪ বছর বয়সে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
আদালত তাঁর জামিন আবেদন ও নিজ খরচে পরিবহনে কারাগারে যাওয়ার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এ রিট আবেদন করেছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
১ দিন আগে
২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর
কাউকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করার পর নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করে গ্রেপ্তার না দেখালে বিষয়টি আর সাধারণ আটক হিসেবে বিবেচিত হবে না। বরং ২৪ ঘণ্টা পার হওয়ার পরের সময়কে গুমের ঘটনা হিসেবে গণ্য করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক...
১ দিন আগে
৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল না করলে আর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তী সময়ে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।তিনি বলেছেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোন কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরবর্তীতে...
১ দিন আগে
বিদিশা সিদ্দিককে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
৩ দিন আগে
