২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কাউকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করার পর নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করে গ্রেপ্তার না দেখালে বিষয়টি আর সাধারণ আটক হিসেবে বিবেচিত হবে না। বরং ২৪ ঘণ্টা পার হওয়ার পরের সময়কে গুমের ঘটনা হিসেবে গণ্য করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নতুন গুম আইনকে ‘মাইলফলক’ বললেন চিফ প্রসিকিউটর
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস হয়। নতুন আইনকে গুমের অভিযোগের বিচার ও প্রতিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন আমিনুল ইসলাম।
তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬ বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের বিচার এবং প্রতিকার পাওয়ার পথ আরও সুস্পষ্ট হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, এর আগে গুম প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে একটি অধ্যাদেশ থাকলেও তার কার্যকর প্রয়োগ দেখা যায়নি। নতুন আইনটি কার্যকর হওয়ার ফলে গুমের অভিযোগের বিচারিক প্রক্রিয়া আরও স্পষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৪ ঘণ্টার পর আইনি সুরক্ষা না থাকলে গুমের আওতায়
আমিনুল ইসলাম বলেন, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক বা গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গোপন রাখলে কিংবা তাকে আইনি সুরক্ষা ও সুবিধা থেকে বঞ্চিত করলে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
তার বক্তব্য অনুযায়ী, কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রেখে আইনি সুবিধা থেকে বঞ্চিত করা হলে সেই সময়টুকু গুমের অপরাধের আওতায় পড়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তির আইনগত অধিকার নিশ্চিত করা এবং তার অবস্থান সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করাও গুরুত্বপূর্ণ।
অতীতের গুমের ঘটনাও পর্যালোচনা হবে
চিফ প্রসিকিউটর জানান, অতীতে সংঘটিত গুমের অভিযোগগুলোও নতুন আইনের আলোকে পর্যালোচনা করা হবে। এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬-এর সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না। যেসব ঘটনা ব্যাপক বা পদ্ধতিগত গুমের পর্যায়ে পড়বে, সেগুলো মানবতাবিরোধী অপরাধ হিসেবে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আসতে পারে।
২৫১টি গুমের ঘটনা তদন্তে ট্রাইব্যুনাল
এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ২৫১টি গুমের ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আমিনুল ইসলাম জানিয়েছেন, এসব ঘটনায় একই ধরনের পদ্ধতি অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে ঘটনাগুলোকে ‘ব্যাপক ও পদ্ধতিগত হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইতোমধ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের জবানবন্দি নেওয়া শুরু হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা পর্যায়ক্রমে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের বক্তব্য সংগ্রহ করছেন।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের তদন্ত শেষ করে পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল না করলে আর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তী সময়ে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।তিনি বলেছেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোন কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরবর্তীতে...
১ ঘন্টা আগে
বিদিশা সিদ্দিককে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
১ দিন আগে
সালমান-আনিসুলের মামলায় আরও ৭ সাক্ষীর জবানবন্দি নিতে প্রসিকিউশনের আবেদন
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আরও সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। তবে মামলার এই পর্যায়ে নতুন করে সাক্ষী হাজির করার উদ্যোগকে ‘ন্যায়বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা’ বলে দাবি করেছে আসামিপক্ষ।রোববার (৬ আগস্ট) আন্তর্জাতিক...
১ দিন আগে
জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন নামঞ্জুর
জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ...
৩ দিন আগে
