আন্তর্জাতিক

কানাডার মদ-দুধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


কানাডার মদ-দুধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত


দীর্ঘদিনের মিত্র কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ তীব্র আকার ধারণ করায় দেশটি থেকে আমদানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কানাডা থেকে দুগ্ধজাত পণ্য, অধিকাংশ অ্যালকোহলযুক্ত পানীয় ও মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিন সপ্তাহের মধ্যে কার্যকর

প্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে একই দিন যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে কানাডা।

কানাডার পাল্টা পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির পণ্যকে দীর্ঘমেয়াদি সরকারি চুক্তি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া নির্দেশনায় বলা হয়, কানাডা মার্কিন পণ্যের জন্য ‘সম্পূর্ণ ও ন্যায্য পারস্পরিক সুযোগ’ নিশ্চিত না করা পর্যন্ত দেশটির পণ্য সরকারি চুক্তির ক্ষেত্রে অযোগ্য থাকবে।

বাণিজ্যযুদ্ধ আরও তীব্র

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার বলেন, তাদের লক্ষ্য দেশের স্বনির্ভরতা বাড়ানো, যাতে কোনো দেশ কানাডাকে জিম্মি করতে না পারে।

গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্র কানাডীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এর ফলে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক আরও চাপের মুখে পড়ে।

জবাবে কানাডা ইস্পাত, অ্যালুমিনিয়াম, পনির, প্রসাধনী ও কৃষিসরঞ্জামসহ শত শত মার্কিন পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কানাডার হিসাব অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্র থেকে দেশটিতে আমদানি করা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্য নতুন পাল্টা শুল্কের আওতায় পড়বে।

মার্কিন পণ্য বর্জনের ডাক

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে দেশটির সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নির আহ্বানে অনেক কানাডীয় নাগরিক যুক্তরাষ্ট্রে ভ্রমণ কমানো এবং মার্কিন পণ্য বর্জনের উদ্যোগ নিয়েছেন।

এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্কের মুখপাত্র গাব্রিয়েল ব্রুনেট জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনা বন্ধ থাকলেও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদারত্বের মধ্যে নতুন করে নিষেধাজ্ঞা ও পাল্টা শুল্ক আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, তেলের দাম ঊর্ধ্বমুখী
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, তেলের দাম ঊর্ধ্বমুখী

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর জবাব হিসেবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।পাঁচ ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার দাবিযুক্তরাষ্ট্রের...

৫ ঘন্টা আগে


স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের ওয়াফা ও বাবার
স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের ওয়াফা ও বাবার

গাজায় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই মর্মান্তিক এক ঘটনায় প্রাণ হারিয়েছে আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়াফা ইউসুফ নাবিল আকিলা ও তার বাবা। স্কুলের প্রথম দিন শেষে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, গাজার হামিদ...

২১ ঘন্টা আগে


হরমুজে নতুন নৌপথ চালুর চুক্তি শিগগিরই, শর্ত দিল ইরান
হরমুজে নতুন নৌপথ চালুর চুক্তি শিগগিরই, শর্ত দিল ইরান

আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন একটি আন্তর্জাতিক নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আশা করছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের হামলা, হুমকি ও তথাকথিত অন্তর্ঘাতমূলক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি উন্মুক্ত রাখার নিশ্চয়তা দেবে না তেহরান।রোববার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ...

১ দিন আগে


পরচর্চা বিক্রিই পেশা, আয় দিয়ে দুই বাড়ি কিনেছেন ৬৭ বছরের নারী
পরচর্চা বিক্রিই পেশা, আয় দিয়ে দুই বাড়ি কিনেছেন ৬৭ বছরের নারী

পাড়ার মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমবেশি সবারই থাকে। তবে সেই কৌতূহলকেই পেশায় পরিণত করেছেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সী এক নারী। প্রতিবেশীদের সম্পর্ক, পারিবারিক বিরোধ, ঝগড়া কিংবা গোপন কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করেন তিনি। তার দাবি, এই অদ্ভুত ব্যবসা থেকে আয় করেই কিনেছেন দুটি বাড়ি।নিজেকে বলেন পেশাদার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom