নাসীরুদ্দীনকে নিয়ে টকশোতে নোংরা ভাষা, ভুল স্বীকার রাশেদ খাঁনের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে অশালীন ভাষা ব্যবহারের বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভবিষ্যতে এ ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে নিজেকে আরও সংযত ও সতর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা জানান।
‘নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি’
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিএনপির মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তীর্যক ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছিলেন। এর প্রেক্ষাপটে কয়েক মাস আগে তিনি টকশোতে একটি উদাহরণ দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাষা ব্যবহার করেন বলে জানান।
রাশেদ খাঁনের ভাষ্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ব্যক্তিগতভাবেও বিভিন্ন সময়ে কথার কাটাকাটি হয়েছে। একপর্যায়ে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার বিষয়ে তাদের মধ্যে ফোনে কথা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তবে এসব প্রেক্ষাপট থাকলেও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ‘নোংরা ভাষার’ জবাব একই ধরনের ভাষায় দেওয়া তাঁর ঠিক হয়নি বলে মনে করেন রাশেদ খাঁন।
‘ভাষাগত ভুল প্রত্যাহার করছি’
রাশেদ খাঁন বলেন, তাঁর ওই বক্তব্য অনেকটা ‘টিট ফর ট্যাট’ ধরনের প্রতিক্রিয়া ছিল। কিন্তু ২০২৪-পরবর্তী রাজনীতিতে দেশ গঠন, মানবিক মর্যাদা ও বৃহত্তর কল্যাণকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যেই রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা ও পরিশীলিত ভাষার ব্যবহার জরুরি।
তিনি বলেন, তাঁর জায়গা থেকে যে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হয়েছে, তা তিনি প্রত্যাহার করছেন এবং ভবিষ্যতে নিজেকে সংশোধন করার প্রত্যয় ব্যক্ত করছেন।
‘ঘৃণা ছড়িয়ে কেউ লাভবান হবে না’
রাশেদ খাঁন আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করা উচিত।
তিনি উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন, বিভিন্ন সংগ্রাম ও রাজনৈতিক অভিযাত্রায় তিনি ভাষার ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, ঘৃণা ছড়িয়ে কেউই লাভবান হবে না। এতে বরং বিরাজনীতিকরণের উদ্দেশ্যে অপেক্ষায় থাকা গোষ্ঠীই উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের বিরুদ্ধে ৬০০ ধর্ষণ-বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার, প্রতিবাদ
বিএনপি সরকার গঠনের ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ ও বলাৎকার করেছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তাঁর এ বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক...
৫ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঢাকার দুই সিটিতে প্রার্থী বদল
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলটি এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি...
১৯ ঘন্টা আগে
রুমিনের বক্তব্য ঘিরে সংসদে তীব্র হট্টগোল
ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তীব্র হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার...
২০ ঘন্টা আগে
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক আলোচনা, সমালোচনা ও বিরোধিতা থাকবে; তবে দলটিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তারা।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি...
২৩ ঘন্টা আগে
