আইন-আদালত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অনলাইন ডেস্ক

১৮ ঘন্টা আগে


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি: সংগৃহীত


বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এ রিট আবেদন করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি ৬০ নম্বর ক্রমিকে ছিল। তবে ওই দিন ৬০ নম্বর পর্যন্ত শুনানি পৌঁছায়নি। ফলে রিটটির বিষয়ে কোনো শুনানি হয়নি।

২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন

রিটে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না-এ বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে।

শুনানি হয়নি

রিটটি সোমবার হাইকোর্টের কার্যতালিকায় থাকলেও নির্ধারিত ক্রমে শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী জানিয়েছেন, রিটটি ৬০ নম্বর ক্রমিকে ছিল; তবে আদালতের কার্যক্রম ওই ক্রম পর্যন্ত পৌঁছায়নি।

ফলে প্রজ্ঞাপনটি স্থগিত বা এর বৈধতা নিয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি। পরবর্তী সময়ে রিটটি শুনানির জন্য উঠলে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যাবে।


২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর
২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

কাউকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করার পর নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করে গ্রেপ্তার না দেখালে বিষয়টি আর সাধারণ আটক হিসেবে বিবেচিত হবে না। বরং ২৪ ঘণ্টা পার হওয়ার পরের সময়কে গুমের ঘটনা হিসেবে গণ্য করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক...

২১ ঘন্টা আগে


৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল না করলে আর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল না করলে আর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তী সময়ে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।তিনি বলেছেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোন কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরবর্তীতে...

২২ ঘন্টা আগে


বিদিশা সিদ্দিককে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা
বিদিশা সিদ্দিককে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট...

২ দিন আগে


সালমান-আনিসুলের মামলায় আরও ৭ সাক্ষীর জবানবন্দি নিতে প্রসিকিউশনের আবেদন
সালমান-আনিসুলের মামলায় আরও ৭ সাক্ষীর জবানবন্দি নিতে প্রসিকিউশনের আবেদন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আরও সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। তবে মামলার এই পর্যায়ে নতুন করে সাক্ষী হাজির করার উদ্যোগকে ‘ন্যায়বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা’ বলে দাবি করেছে আসামিপক্ষ।রোববার (৬ আগস্ট) আন্তর্জাতিক...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom