ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভার গুরুত্ব বাড়ানো হলে নিয়োগে দলীয়করণ, তদবির ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিভিন্ন স্লোগানে মুখর ক্যাম্পাস
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তদবিরের ঠাঁই নাই’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘কোটা না মেধা—মেধা, মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ ছাড়া ‘কমিটি গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’, ‘নোবিপ্রবির একশন, ডাইরেক্ট একশন’ ও ‘তদবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
‘ভাইভায় নম্বর বাড়লে বৈষম্যের সুযোগ বাড়বে’
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি।
তিনি বলেন, অতীতে লিখিত পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখার পরও রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা সরকারের সমালোচনার কারণে অনেক প্রার্থী ভাইভায় বৈষম্যের শিকার হয়েছেন। ফলে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো হলে সরকারি চাকরিতে দলীয়করণ ও অনিয়মের সুযোগ আরও বাড়তে পারে।
‘বৈষম্যহীন সমাজের দাবি ছিল জুলাই আন্দোলনের’
আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নোবিপ্রবি শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, সরকার এমন একটি প্রজ্ঞাপন জারির উদ্যোগ নিচ্ছে বলে তারা লক্ষ্য করছেন, যেখানে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি ঠেকানোর কথা বলে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘ভাইভা দিয়ে দলীয়করণের সুযোগ তৈরি হচ্ছে’
নোবিপ্রবি ছাত্রশক্তির আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, যোগ্যতা যাচাই না করে পছন্দের ব্যক্তিদের সুযোগ দেওয়া কিংবা দলীয়করণের উদ্দেশ্যে কোটাব্যবস্থার পরিবর্তে এখন ভাইভার মাধ্যমে সেই সুযোগ তৈরি করা হচ্ছে বলে তারা মনে করেন।
তিনি বলেন, জালিয়াতি ঠেকাতে না পেরে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।
১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ বিধিমালা পরিবর্তনের উদ্যোগ
উল্লেখ্য, ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিয়ে নিয়োগ বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে ভাইভার নম্বর বাড়ানোর বিষয়ে বলা হয়, দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করার লক্ষ্যেই নিয়োগ প্রক্রিয়ায় এ ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, লিখিত পরীক্ষার তুলনায় মৌখিক পরীক্ষার নম্বরের গুরুত্ব বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হতে পারে।
ডাকসু হেলথ ক্যাম্পে প্রথম দিনেই বিনামূল্যে সেবা পেলেন ৩ হাজারের বেশি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ডাকসু হেলথ ক্যাম্প ৩৬০ ডিগ্রি’তে প্রথম দিনেই তিন হাজারের বেশি শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক রোগ...
১ দিন আগে
চবিতে ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।থাকছে আত্মরক্ষার...
১ দিন আগে
ডাকসুর উদ্যোগে ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে...
১ দিন আগে
সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে উদ্ধার
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন
২ দিন আগে
