ক্যাম্পাস

ডাকসুর উদ্যোগে ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক

১৮ ঘন্টা আগে


ডাকসুর উদ্যোগে ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।

‘এটি নিপীড়নের প্রামাণ্য দলিল’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থটির সম্পাদক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শুধু একটি প্রকাশনা নয়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কষ্ট ও নিপীড়নের একটি প্রামাণ্য দলিল।

গেস্টরুম ও গণরুমকে কেন্দ্র করে যে নির্যাতনের সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বাস্তব চিত্র শিক্ষার্থীদের বক্তব্য ও অভিজ্ঞতার মাধ্যমে বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।

মুসাদ্দিক আলী বলেন, অনেক শিক্ষার্থী বছরের পর বছর ভয়, চাপ ও রাজনৈতিক প্রভাবের কারণে তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে পারেননি। তাদের সেই না-বলা কথাগুলো সামনে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের এই অধ্যায় সংরক্ষণ করাই বইটি প্রকাশের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, এমন একটি ক্যাম্পাস পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে কোনো শিক্ষার্থীকে রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে নির্যাতনের শিকার হতে হবে না।

‘শিক্ষার্থীদের মৌলিক অধিকারের পরিপন্থী’

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, গেস্টরুম-গণরুমের নামে শিক্ষার্থীদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মৌলিক অধিকারের পরিপন্থী।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়; এটি শিক্ষার্থীদের অধিকার।

অতীতে সংঘটিত এসব ঘটনার সুষ্ঠু নথিবদ্ধকরণের ওপর গুরুত্ব দিয়ে ফরহাদ বলেন, ভবিষ্যতে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে একই ধরনের সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে, সে জন্য এসব ঘটনা সংরক্ষণ করা প্রয়োজন।

তিনি বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করবে এবং ক্যাম্পাসে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

‘বিশ্ববিদ্যালয় ভয় দেখানোর জায়গা নয়’

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, গেস্টরুম ও গণরুমে শিক্ষার্থীদের ওপর পরিচালিত নির্যাতনের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় কখনোই ভয় দেখানো, আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা হতে পারে না। এটি হবে জ্ঞানচর্চা, স্বাধীন মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের নিরাপদ ক্ষেত্র।

সাদিক কায়েম বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে হবে, যেখানে কোনো শিক্ষার্থী তার রাজনৈতিক মত, পরিচয় বা অবস্থানের কারণে নিপীড়নের শিকার হবে না।

তিনি আরও বলেন, ডাকসু শিক্ষার্থীদের পাশে থেকে ক্যাম্পাসে পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীরা

অনুষ্ঠানে গেস্টরুম ও গণরুমে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করা কয়েকজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা অতীতে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব, ভয়ভীতি ও নিপীড়নের বিভিন্ন ঘটনা বর্ণনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বইটির সৌজন্য কপি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

যারা বইটির সহসম্পাদনায়

গ্রন্থটির সহসম্পাদনায় রয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, আফসানা আক্তার, রিয়াদুল ইসলাম যুবা, হোসাইন আহমেদ জুবায়ের, রিজওয়ান মানসুরী, আশফাক উল্লাহ আসিফ, সাইমুম ফেরদৌস ও সুহাইল মাহদীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির সহসম্পাদক রিয়াদুল ইসলাম যুবা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, বিভিন্ন হল সংসদের নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভার গুরুত্ব বাড়ানো হলে নিয়োগে দলীয়করণ, তদবির ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের...

৪ ঘন্টা আগে


ডাকসু হেলথ ক্যাম্পে প্রথম দিনেই বিনামূল্যে সেবা পেলেন ৩ হাজারের বেশি শিক্ষার্থী
ডাকসু হেলথ ক্যাম্পে প্রথম দিনেই বিনামূল্যে সেবা পেলেন ৩ হাজারের বেশি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ডাকসু হেলথ ক্যাম্প ৩৬০ ডিগ্রি’তে প্রথম দিনেই তিন হাজারের বেশি শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক রোগ...

১৭ ঘন্টা আগে


চবিতে ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ
চবিতে ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।থাকছে আত্মরক্ষার...

১৭ ঘন্টা আগে


সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা  মেঘমল্লার বসুকে উদ্ধার
সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে উদ্ধার

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom