ডাকসু হেলথ ক্যাম্পে প্রথম দিনেই বিনামূল্যে সেবা পেলেন ৩ হাজারের বেশি শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ডাকসু হেলথ ক্যাম্প ৩৬০ ডিগ্রি’তে প্রথম দিনেই তিন হাজারের বেশি শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক রোগ নির্ণয়, ব্যবস্থাপত্রসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
৩০টি বিশেষায়িত বুথে চিকিৎসাসেবা
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ জানান, ক্যাম্পের প্রথম দিনেই ৩০টি বিশেষায়িত বুথে তিন হাজারের বেশি শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র গ্রহণ করেন।
তিনি জানান, চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, থাইরয়েড পরীক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় ডায়াগনস্টিক সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং প্রফেসর এম এ বাকি।
এ ছাড়া অনুষ্ঠানে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কার্যনির্বাহী সদস্য সাকিবুন্নাহার তামান্না, আফসানা আক্তারসহ ডাকসুর নেতৃবৃন্দ, এনডিএফের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রমের প্রশংসা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল এমপি ‘ডাকসু হেলথ ক্যাম্প ৩৬০ ডিগ্রি’ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীরা সবসময় উপকৃত হবেন।
বিনামূল্যে স্বাস্থ্যসেবায় শিক্ষার্থীদের সাড়া
দুই দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে। প্রথম দিনেই তিন হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পটি ব্যাপক সাড়া পেয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সহজে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।
ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভার গুরুত্ব বাড়ানো হলে নিয়োগে দলীয়করণ, তদবির ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ দিন আগে
চবিতে ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।থাকছে আত্মরক্ষার...
১ দিন আগে
ডাকসুর উদ্যোগে ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে...
১ দিন আগে
সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে উদ্ধার
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন
২ দিন আগে
