ক্যাম্পাস

সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে উদ্ধার

অনলাইন ডেস্ক

৫১ মিনিট আগে


সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা  মেঘমল্লার বসুকে উদ্ধার

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

ফেসবুক পোস্ট দেখে খোঁজ শুরু

এস এম ফরহাদ জানান, মেঘমল্লার বসুর ফেসবুকে দেওয়া পোস্টটি দেখে তারা তার খোঁজ শুরু করেন। পরে জানতে পারেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিশ্চিত করতে জটিলতা দেখা দিলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং তার পাকস্থলী ওয়াশ করেন।

পোস্টে হতাশা ও অনুতাপের কথা

এর আগে ফেসবুকে দেওয়া পোস্টে মেঘমল্লার বসু নিজের বিষাদ, জীবন নিয়ে হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা তুলে ধরেন। স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বিভিন্ন কথা লেখেন। একই সঙ্গে মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশ করেন।

পোস্টে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। নিজের নেওয়া চরম সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানান মেঘমল্লার।

তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


রাবিতে নবীন নারী শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ ছাত্রীসংস্থার
রাবিতে নবীন নারী শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ ছাত্রীসংস্থার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘নবীন সংবর্ধনা-২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাইয়িদা হাফছা। স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের...

২ দিন আগে


ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, একই দিনে ছাত্রলীগের নতুন কমিটি
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, একই দিনে ছাত্রলীগের নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর চড় দেওয়াকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।এদিকে একই দিনে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ সংগঠন...

২ দিন আগে


জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন
জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, দ্রুত ও মানসম্মত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।জকসুর ভিপি মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও জিএস আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

৬ দিন আগে


চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী
চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী

চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রী। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায়...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom