ক্যাম্পাস

রাবিতে নবীন নারী শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ ছাত্রীসংস্থার

অনলাইন ডেস্ক

২১ ঘন্টা আগে


রাবিতে নবীন নারী শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ ছাত্রীসংস্থার

ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘নবীন সংবর্ধনা-২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাইয়িদা হাফছা। স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

নবীনদের বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে দিকনির্দেশনা

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের স্বাগত জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন পরিবেশের সঙ্গে নবীন শিক্ষার্থীদের মানিয়ে নিতে সহায়তা করা এবং তাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সহজ ও সুন্দর করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

‘প্রতিবারের মতো এবারও নানা আয়োজন ছিল’

সভাপতির বক্তব্যে সাইয়িদা হাফছা বলেন, “আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের নতুন ক্যাম্পাসে স্বাগত জানাতে নবীন সংবর্ধনার আয়োজন করেছি। প্রতিবছর বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নবীনদের নিয়ে এ ধরনের আয়োজন করে থাকে।”

তিনি বলেন, “প্রতিবারের মতো এবারের আয়োজনেও নবীনদের জন্য বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক আয়োজন ছিল। শিক্ষার্থীরা পুরো আয়োজন উপভোগ করেছে। আজকের এ আয়োজন তাদের পরবর্তী পথচলাকে সহজ ও সুন্দর করবে বলে প্রত্যাশা করছি।”

যারা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী অঞ্চলের সহকারী ও কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্যা মাহমুদা খাতুন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর অধ্যক্ষ ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা কল্পনা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আতকিয়া আনতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবন, ক্যারিয়ার পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।


ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, একই দিনে ছাত্রলীগের নতুন কমিটি
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, একই দিনে ছাত্রলীগের নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর চড় দেওয়াকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।এদিকে একই দিনে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ সংগঠন...

১ দিন আগে


জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন
জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, দ্রুত ও মানসম্মত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।জকসুর ভিপি মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও জিএস আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

৪ দিন আগে


চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী
চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী

চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রী। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায়...

৫ দিন আগে


ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং তাঁদের নিখোঁজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom