জেলার খবর

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট

ছবি: সংগৃহীত


প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার কৌটায়।

কিন্তু প্রয়োজনের সময় সেই কৌটা খুলে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে মনোয়ারার। দীর্ঘদিন পড়ে থাকা কৌটার ভেতরের নোটগুলো পচে-ঝাঁঝরা হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। ১০ বছরের কষ্টের সঞ্চয় মুহূর্তেই পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়।

ঘটনাটি শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের পুরাতন জেলখানা রোডসংলগ্ন এলাকায়।

স্বামী নেই, বন্ধ জীবিকার পথও

মনোয়ারা বেগমের স্বামী জিয়া উদ্দীন প্রায় তিন মাস আগে মারা গেছেন। এর মধ্যে অনেক কষ্টে দুই মেয়ের বিয়েও দিয়েছেন তিনি। বর্তমানে সংসার চালানোর মতো স্থায়ী কোনো আয়ের পথও নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোয়ারা ভোগাই নদী থেকে বালু-পাথর তুলে বিক্রি করে সংসারে সহযোগিতা করতেন। তার স্বামী জিয়া উদ্দীন ছিলেন মিষ্টি তৈরির কারিগর। দুজনের কষ্টের উপার্জনেই চলত সংসার। সেই আয় থেকে সংসারের প্রয়োজন মেটানোর পর ভবিষ্যতের কথা ভেবে তারা দীর্ঘদিন ধরে অল্প অল্প করে টাকা জমাতেন।

এভাবে প্রায় এক দশকে তাদের সঞ্চয় দাঁড়ায় ২ লাখ টাকা। প্রায় আট মাস আগে সেই টাকা জর্দার কৌটায় রেখে দেন মনোয়ারা।

কৌটার মুখ খুলতেই ভেঙে পড়েন

সম্প্রতি জরুরি প্রয়োজনে সঞ্চয়ের টাকা বের করতে কৌটাটি খোলার চেষ্টা করেন মনোয়ারা। কিন্তু দীর্ঘদিন পড়ে থাকায় কৌটার মুখ কোনোভাবেই খুলছিল না।

শেষ পর্যন্ত কৌটার মুখ কেটে টাকা বের করেন তিনি। তখনই দেখতে পান ভয়াবহ দৃশ্য-ভেতরে থাকা নোটগুলো পচে-ঝাঁঝরা হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। ব্যবহার করার মতো অবস্থায় নেই প্রায় পুরো সঞ্চয়ই।

শেষ সম্বল হারানোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মনোয়ারা।

তিনি বলেন, ‘আমার স্বামী মারা গেছেন তিন মাস হইলো। অনেক কষ্টে দুইটা মেয়েরে বিয়া দিছি। আগে তো ভোগাই নদী থাইকা পাথর তুইলা বিক্রি কইরা দিন চালাইতাম। অহন তো নদীতে পাথরও নাই। আল্লাহ আমার শেষ সম্বলটারেও এভাবে নষ্ট কইরা দিলো। অহন তো আমার আর কোনো পথ নাই।’

তিনি আরও বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। ১০ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’

‘টাকাটা শুধু টাকা ছিল না, ছিল শেষ ভরসা’

স্থানীয় বাসিন্দা মাহাবুব রহমান বলেন, মনোয়ারা ও তার স্বামী জিয়া খুব কষ্ট করে সংসার চালাতেন। জিয়ার মৃত্যুর পর অভাবের মধ্যে জমানো টাকা নষ্ট হওয়ার খবরটি অত্যন্ত কষ্টদায়ক।

তিনি বলেন, ‘তাঁদের বাসায়ও গিয়েছিলাম। মনোয়ারা এখন শুধু কাঁদেন।’

প্রতিবেশী জুমন মিয়া বলেন, দীর্ঘদিন কষ্ট করে জমিয়ে রাখা টাকা মনোয়ারা বেগমের কাছে শুধু অর্থ ছিল না; স্বামীর মৃত্যুর পর সেটিই ছিল তার বেঁচে থাকার শেষ ভরসা। সেই সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সহযোগিতার আশ্বাস প্রশাসনের

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক বলেন, মনোয়ারা বেগমের টাকা নষ্ট হওয়ার বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। আইনগতভাবে এ বিষয়ে করার সুযোগ সীমিত। তবে মনোয়ারা উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেষ্টা করা হবে।

দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা শেষ সম্বল হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মনোয়ারা। স্বামীর মৃত্যুর পর যে সামান্য সঞ্চয়টুকু তাকে কিছুটা ভরসা দিয়েছিল, সেটিও নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে জীবন চালানোর চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।


দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের

১ দিন আগে


যশোর বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য
যশোর বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য

বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্যযশোরের বসুন্দিয়ায় বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসায় গত (৩১ শে আগস্ট ২০২৬) চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সঙ্গে মোঃ নাহিদ হাসান, পিতা—শাহিন দর্জি, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, বসুন্দিয়া (বসুন্দিয়া মডেল মাদ্রাসা খানপাড়া) এলাকার বাসিন্দার নাম

৩ দিন আগে


বরাদ্দের টাকা বাঁচিয়ে ২১ কিলোমিটার খাল খনন, ফেরত ৪০ লাখ ৮০ হাজার টাকা
বরাদ্দের টাকা বাঁচিয়ে ২১ কিলোমিটার খাল খনন, ফেরত ৪০ লাখ ৮০ হাজার টাকা

সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে দুটি খাল খননের পর অব্যবহৃত ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে...

৩ দিন আগে


সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom