আন্তর্জাতিক

বিশ্ব সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


বিশ্ব সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: বাঘাই

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী বিশৃঙ্খলা ও সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্যের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

‘যুদ্ধের আগে হরমুজ ছিল উন্মুক্ত’

বাঘাই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর আগে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ও উন্মুক্ত ছিল।

তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে বাণিজ্যিক নৌ চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকার চলাচলও বাধাগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সংঘাতের কারণে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার তথ্যও পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, গত ১০ দিনে প্রণালিটি দিয়ে পণ্যবাহী জাহাজের দৈনিক গড় চলাচল কমে প্রায় ১০টিতে নেমেছে।

‘নিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর’

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, সংঘাতটি যুক্তরাষ্ট্রের তৈরি এবং এখন নিজেদের তৈরি করা বৈশ্বিক সংকটের দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।

বাঘাইয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার খেসারত পুরো বিশ্বকে দিতে হচ্ছে।

তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ওয়াশিংটন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা

এদিকে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর ইরানও পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। তেহরান প্রণালির কাছে নতুন একটি ‘নিষিদ্ধ এলাকা’ বা বর্জন অঞ্চল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে।

এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, আঞ্চলিক অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড। অন্যদিকে ওয়াশিংটন ইরানের সামরিক কর্মকাণ্ড ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে নিজেদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সংঘাতের পাশাপাশি দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যেও উত্তেজনা অব্যাহত রয়েছে।


মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপে জীবিত বৃদ্ধা
মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপে জীবিত বৃদ্ধা

নেপালের ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন এক বৃদ্ধা। পরিবারও তাকে মৃত মনে করে শুরু করেছিল শেষকৃত্যের প্রস্তুতি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচের একটি সরু ফাঁকা জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তাকে।রোববার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ...

২ ঘন্টা আগে


নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত ও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত ও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত, কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।রোববার পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব আগের তুলনায় আরও দ্রুত ও শক্তিশালী হবে। সাম্প্রতিক পাল্টা হামলাগুলোকে কেবল শুরু...

৩ ঘন্টা আগে


সরকারি সার্কিট হাউসে নামাজ, এসপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা
সরকারি সার্কিট হাউসে নামাজ, এসপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির (এসপি) নেতা হাজী মোহাম্মদ উসমানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জনসাধারণের চলাচলের পথে বাধা ও অসুবিধা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।হাজী মোহাম্মদ উসমান মোরাদাবাদ জেলা সমাজবাদী পার্টির সহসভাপতি। তিনি বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।যে অভিযোগে...

১ দিন আগে


উত্তরাখণ্ডে নিয়ম না মানায় ২০ মাদ্রাসা বন্ধ, অভিযান অব্যাহত
উত্তরাখণ্ডে নিয়ম না মানায় ২০ মাদ্রাসা বন্ধ, অভিযান অব্যাহত

ভারতের উত্তরাখণ্ডে সরকারি অনুমোদন ও নির্ধারিত শিক্ষাব্যবস্থার নিয়ম না মানার অভিযোগে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত রাজ্যটিতে ২০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি মাদ্রাসা সিলগালা করেছে প্রশাসন। বাকি তিনটির কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা নিজেদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom