ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার ব্রায়ান লারা
স্পোর্টস ডেস্ক
সংগৃহীত
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে এবার সংহতি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে লারা বলেন, খেলোয়াড়জীবনে মাঠে ইমরানের সঙ্গে তার দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। তবে তার প্রতি শ্রদ্ধা ছিল তাৎক্ষণিক এবং এখনো অটুট।
লারা বলেন, খেলোয়াড়জীবনের শীর্ষ সময়ে ইমরান খান তার দেশের মানুষের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন। এমন একজন ব্যক্তিকে কীভাবে এমন পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে, যেখানে তিনি তার প্রাপ্য চিকিৎসা, সহানুভূতি ও মর্যাদা পাচ্ছেন না-তা তিনি বুঝতে পারছেন না।
ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার দুই সন্তান সুলাইমান ও কাসিম বিভিন্ন সময়ে বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসার ক্ষেত্রেও অবহেলা করা হচ্ছে।
এর আগে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছিলেন। এবার তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে লারা বলেন, তিনি তার সাবেক সহ-অধিনায়কদের বক্তব্যের সঙ্গে একমত।
লারা ইমরান খানের জন্য যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি একজন মানুষের প্রাপ্য মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিষয়টি কোনো রাজনৈতিক বিষয় নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করা মৌলিক মানবতার দাবি।
ভারতের কাছে পাকিস্তানের লজ্জার হার, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও আলোচনা। নারী ক্রিকেটেও দুই দলের লড়াই ঘিরে থাকে আলাদা আগ্রহ। তবে সেই বহুল আলোচিত দ্বৈরথে এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান নারী দল। নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে তারা। এটিই নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের...
৫২ মিনিট আগে
মেসিকে ছাড়াই নতুন যুগে আর্জেন্টিনা, সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রীতি ম্যাচ
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর এবার প্রথমবারের মতো মাঠে নামবে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দেশের মাটিতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল...
১ দিন আগে
বিপিএল না থাকলেও ক্রিকেটারদের আয় বাড়াতে বড় উদ্যোগ বিসিবির
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ালেও ক্রিকেটারদের আয় ও সুযোগ-সুবিধা বাড়াতে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বৈঠকে এ সিদ্ধান্ত...
২ দিন আগে
এশিয়ান গেমসের জন্য শক্তিশালী বাংলাদেশ দল, অধিনায়ক লিটন
জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।ব্যাটিং বিভাগে লিটনের সঙ্গে রয়েছেন তানজীদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ডার
৩ দিন আগে
