সোশ্যাল মিডিয়ায় আশির দশকের হাওয়া, রেট্রো লুকে তারকারা
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে আশির দশকের নস্টালজিয়া। ফেসবুক খুললেই চোখে পড়ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার কিংবা ভিন্টেজ ফটোশুটের আদলে তৈরি ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট আর রেট্রো হেয়ারস্টাইলে নতুন করে ধরা দিচ্ছেন তারকারা।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজেদের বর্তমান ছবিকে আশির দশকের আবহে রূপান্তর করছেন নেটিজেনরা। চার দশক আগের সেই সময়ের ফ্যাশন, সাজসজ্জা ও ফটোগ্রাফির নান্দনিকতায় নিজেদের কেমন দেখাত, সেটিই যেন ফিরে দেখছেন তারা।
তারকারাও মেতেছেন রেট্রো ট্রেন্ডে
নতুন এই ট্রেন্ড থেকে পিছিয়ে নেই দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। চিত্রনায়িকা পূর্ণিমা, তমা মির্জা, সাফা কবির, তাসনিয়া ফারিণ, তানজিকা আমিন, মাসুমা রহমান নাবিলা, বিদ্যা সিনহা মিম, তৌসিফ মাহবুব, আরশ খান ও জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকেই নিজেদের আশির দশকের লুকে হাজির করেছেন।
পূর্ণিমা রেট্রো লুকের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড।’

চিত্রনায়িকা তমা মির্জাও নিজের রেট্রো মেকওভারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’
অভিনেত্রী তানজিকা আমিন নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘গা ভাসাইলাম।’ আর মাসুমা রহমান নাবিলা ফিরে গেছেন পুরোনো দিনের গান ও ফ্যাশনের সেই নান্দনিকতায়। তিনি লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’
‘আশির দশকের লুক’ মিমের

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও এই ট্রেন্ডে অংশ নিয়ে নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকের লুক।’
অন্যদিকে সাফা কবির লিখেছেন, ‘আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে! আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও আশির দশকের আবহে তোলা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

ডিজিটাল নস্টালজিয়ায় তারকারা
তাসনিয়া ফারিণও নিজের রেট্রো রূপ প্রকাশ করেছেন। তাঁর পোস্টে ফুটে উঠেছে পুরোনো দিনের প্রতি এক ধরনের স্মৃতিকাতরতা। সংগীতশিল্পী পড়শীও এই ট্রেন্ডে যোগ দিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছেন।

ছবির ক্যাপশনে পড়শী লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’
এআই প্রযুক্তির কল্যাণে পুরোনো দিনের ফ্যাশন ও নান্দনিকতাকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। ফলে আশির দশকে জন্ম না নেওয়া প্রজন্মও এখন ডিজিটাল ক্যানভাসে ফিরে দেখছে সেই সময়ের সাজ, পোশাক ও জীবনযাপনের রঙিন স্মৃতি।
দীপিকা-রণবীরের ঘরে ফের সুখবর, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে যেন আনন্দের আবহ থামছেই না। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সঙ্গে জীবনের আরও একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন ‘দীপবীর’। মা হতে চলেছেন দীপিকা-এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে সেই আনন্দে ভক্তদেরও সামিল করলেন
১ দিন আগে
ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরীমনির
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি বাঁধনের ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ...
২ দিন আগে
‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম
রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম দাবি করেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপবাদ ও সমালোচনার জবাবে রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।মেঘনা আলম তার পোস্টে লেখেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ,
৩ দিন আগে
পরীমণির কোলে সদ্যোজাত, ‘তিন নম্বর জন ডান’ পোস্ট ঘিরে রহস্য
চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে ছবিটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে-তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী?ছবিতে দেখা যায়, গাড়ির ভেতর রোদচশমা পরে পরিপাটি সাজে...
৩ দিন আগে
