বিনোদন

ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরীমনির

বিনোদন ডেস্ক

৫ ঘন্টা আগে


ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরীমনির

ছবি: সংগৃহীত


ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি বাঁধনের ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় তার ভাইয়ের ছোট শিশুসন্তানও সেখানে ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে কাঁদতে শোনা যায়।

‘ভেনিস ছাত্রলীগ’ পরিচয়ে হেনস্তার অভিযোগ

বাঁধনের অভিযোগ, হামলাকারীদের কয়েকজন নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন। তারা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করেন।

বাঁধন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিওবার্তায় বলেন, তার শরীরে পানি ও কোক ছুড়ে মারা হয়। একপর্যায়ে তার গায়ে হাত তোলা এবং মোবাইল ফোন ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

‘আমাকে দমানো সহজ হবে না’

ঘটনার পর দেওয়া ভিডিওবার্তায় বাঁধন বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এ ধরনের আচরণ থেকে রাজনৈতিক কর্মীদের বের হয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধন বলেন, একজন আজমেরী হক বাঁধনকে দমানো সহজ হবে না। পাশাপাশি জড়িতদের এমন কর্মকাণ্ডের জন্য নিন্দা জানান তিনি।

পরীমনির ক্ষোভ

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

বাঁধনকে হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনের আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন।

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আজমেরী হক বাঁধন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। সিনেমাটি উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও ভেনিসে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বাঁধনের অভিযোগের পর ঘটনার ভিডিও ও তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অভিযোগের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম
‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম দাবি করেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপবাদ ও সমালোচনার জবাবে রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।মেঘনা আলম তার পোস্টে লেখেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ,

১ দিন আগে


পরীমণির কোলে সদ্যোজাত, ‘তিন নম্বর জন ডান’ পোস্ট ঘিরে রহস্য
পরীমণির কোলে সদ্যোজাত, ‘তিন নম্বর জন ডান’ পোস্ট ঘিরে রহস্য

চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে ছবিটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে-তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী?ছবিতে দেখা যায়, গাড়ির ভেতর রোদচশমা পরে পরিপাটি সাজে...

১ দিন আগে


সিডনিতে একই ফ্রেমে তাসকিন ও শাবনূর, মুহূর্তেই ছড়াল ছবি
সিডনিতে একই ফ্রেমে তাসকিন ও শাবনূর, মুহূর্তেই ছড়াল ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে একই ফ্রেমে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরকে। হাসিমুখে ক্যামেরাবন্দি দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।তবে দুই তারকার এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো ঘটনা নেই। পারিবারিক একটি বারবিকিউ পার্টিতেই তাদের দেখা...

২ দিন আগে


জন্মশতবর্ষে উত্তম কুমার: নায়ক থেকে মহানায়কের দীর্ঘ অভিযাত্রা
জন্মশতবর্ষে উত্তম কুমার: নায়ক থেকে মহানায়কের দীর্ঘ অভিযাত্রা

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় বহন করে না, হয়ে ওঠে একটি যুগের প্রতীক। উত্তম কুমার তেমনই এক নাম। বাংলা চলচ্চিত্রে যিনি ‘মহানায়ক’ হিসেবে পরিচিত, তাঁর হাসি, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি, পর্দায় উপস্থিতি ও অভিনয়ের নিজস্বতা আজও দর্শকের কাছে সমান আকর্ষণীয়। আজ ৩ সেপ্টেম্বর তাঁর জন্মশতবর্ষ। ১৯২৬ সালের...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom