বিনোদন

পরীমণির কোলে সদ্যোজাত, ‘তিন নম্বর জন ডান’ পোস্ট ঘিরে রহস্য

বিনোদন ডেস্ক

৪ ঘন্টা আগে


পরীমণির কোলে সদ্যোজাত, ‘তিন নম্বর জন ডান’ পোস্ট ঘিরে রহস্য

ছবি: সংগৃহীত


চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে ছবিটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে-তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী?

ছবিতে দেখা যায়, গাড়ির ভেতর রোদচশমা পরে পরিপাটি সাজে বসে আছেন পরীমণি। তার কোলে রয়েছে এক সদ্যোজাত শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের অভিনন্দন ও নানা প্রশ্নের বন্যা বইতে থাকে। তবে শিশুটি কে-এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি অভিনেত্রী।

আবারও কি সন্তান দত্তক নিলেন?

পরীমণি বরাবরই শিশুপ্রেমী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। এমনকি একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন।

তাই নতুন ছবিটি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, হয়তো আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

দুই সন্তানকে নিয়ে পরীমণি

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর পরীমণির ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন তিনি।

এরপর কয়েক বছর পর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়েই তার ব্যস্ত সময় কাটছে।

কাজের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

রহস্য আরও ঘনীভূত

নতুন ছবিতে শিশুটিকে দেখে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। অনেকে অভিনন্দন জানালেও শিশুটির পরিচয় জানতে নানা প্রশ্ন করছেন।

শিশুটির পরিচয় ও ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশন সম্পর্কে জানতে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা না বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফলে শিশুটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও পরীমণি তৃতীয় কোনো সন্তান দত্তক নিয়েছেন কি না, কিংবা শিশুটির সঙ্গে তার সম্পর্ক কী-এখনো তা নিশ্চিত নয়।


‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম
‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম দাবি করেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপবাদ ও সমালোচনার জবাবে রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।মেঘনা আলম তার পোস্টে লেখেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ,

২ ঘন্টা আগে


সিডনিতে একই ফ্রেমে তাসকিন ও শাবনূর, মুহূর্তেই ছড়াল ছবি
সিডনিতে একই ফ্রেমে তাসকিন ও শাবনূর, মুহূর্তেই ছড়াল ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে একই ফ্রেমে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরকে। হাসিমুখে ক্যামেরাবন্দি দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।তবে দুই তারকার এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো ঘটনা নেই। পারিবারিক একটি বারবিকিউ পার্টিতেই তাদের দেখা...

১ দিন আগে


জন্মশতবর্ষে উত্তম কুমার: নায়ক থেকে মহানায়কের দীর্ঘ অভিযাত্রা
জন্মশতবর্ষে উত্তম কুমার: নায়ক থেকে মহানায়কের দীর্ঘ অভিযাত্রা

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় বহন করে না, হয়ে ওঠে একটি যুগের প্রতীক। উত্তম কুমার তেমনই এক নাম। বাংলা চলচ্চিত্রে যিনি ‘মহানায়ক’ হিসেবে পরিচিত, তাঁর হাসি, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি, পর্দায় উপস্থিতি ও অভিনয়ের নিজস্বতা আজও দর্শকের কাছে সমান আকর্ষণীয়। আজ ৩ সেপ্টেম্বর তাঁর জন্মশতবর্ষ। ১৯২৬ সালের...

৪ দিন আগে


মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’
মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অসংখ্য ভক্তের মতো তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাদিয়া। তিনি জানান,

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom