মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অসংখ্য ভক্তের মতো তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাদিয়া। তিনি জানান, ৩১ আগস্ট তার ও তার মায়ের জন্মদিনের পাশাপাশি মেসির জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কারণে দিনটি তার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
মেসিকে ‘দ্য গ্রেটেস্ট’ উল্লেখ করে নাদিয়া বলেন, আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে বেদনাদায়ক। তার ভাষায়, মেসির বিদায়ের মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটেছে। ভারাক্রান্ত মনে তাকে মিস করবেন ভক্তরা, তবে তার কীর্তি ও স্মৃতি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।
পোস্টে মেসির ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের কথাও তুলে ধরেন নাদিয়া। আর্জেন্টিনার সমর্থকদের জন্য মেসির জাদুকরী পারফরম্যান্স যে গর্ব ও আনন্দের উৎস ছিল, সেটিও উল্লেখ করেন তিনি।
নাদিয়া মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফুটবল মাঠে তার অসাধারণ সব মুহূর্তের জন্য তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন। মেসির অর্জন, জাদুকরী পারফরম্যান্স ও স্মৃতি ভক্তদের হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির সিদ্ধান্ত শুধু ফুটবলপ্রেমীদের নয়, ক্রীড়াঙ্গনের বাইরের তারকা ও সাধারণ দর্শকদেরও আবেগাপ্লুত করেছে। নাদিয়া আহমেদের প্রতিক্রিয়ায়ও ফুটে উঠেছে আর্জেন্টাইন তারকার প্রতি বাংলাদেশের ভক্তদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।
‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন, প্রতি পর্বে ৬ কোটি টাকা
বলিউড অভিনেতা অজয় দেবগন এবার উপস্থাপকের ভূমিকায়। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। অজয়ের টেলিভিশন অভিষেকের পাশাপাশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। পুরো সিজনের জন্য তার
১ ঘন্টা আগে
টলিউডে যৌন হেনস্তা নিয়ে ফের সরব ঋতাভরী
কলকাতার শোবিজ অঙ্গনের ভেতরের অন্ধকার দিক নিয়ে ফের মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা এবং ‘মি টু’ আন্দোলন নিয়ে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি নাম উল্লেখ না করে দুই প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঋতাভরী। পরে এ বিষয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে...
১৯ ঘন্টা আগে
ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, থাকছেন মোশাররফ করিমসহ পুরোনো তারকারা
দেড় বছর আগে মুক্তি পাওয়া সাত পর্বের ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবন, সম্পর্ক ও নানা নাটকীয়তার গল্প নিয়ে নির্মিত সিরিজটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি-‘বোহেমিয়ান ঘোড়া ২’।সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে নতুন কিস্তির শুটিং। এবারের পর্বে গল্প ও নির্মাণে
১ দিন আগে
কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমায় নতুন জুটি জায়েদ খান
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন।সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা-অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে
১ দিন আগে
