সিডনিতে একই ফ্রেমে তাসকিন ও শাবনূর, মুহূর্তেই ছড়াল ছবি
বিনোদন ডেস্ক
সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনিতে একই ফ্রেমে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরকে। হাসিমুখে ক্যামেরাবন্দি দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।
তবে দুই তারকার এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো ঘটনা নেই। পারিবারিক একটি বারবিকিউ পার্টিতেই তাদের দেখা হয়েছে।
সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ওই বারবিকিউ পার্টিতে তাসকিন আহমেদ ও তার পরিবারও অংশ নেন। সেখানেই তাসকিন ও শাবনূরকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই অবস্থান করছেন তিনি। অন্যদিকে, তাসকিনও পরিবারের সঙ্গে সিডনিতে গিয়ে এই পারিবারিক আয়োজনে অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের কথা জানিয়ে শাবনূর লিখেছেন, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে তারা দারুণ কিছু সময় কাটিয়েছেন।
তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর আরও লেখেন, তাদের সঙ্গে কাটানো সময়টি তার কাছে সত্যিই সুন্দর ছিল।
তাসকিনকে দেশের গর্ব বললেন শাবনূর
শুধু পারিবারিক সময় কাটানোর কথাই নয়, বাংলাদেশ ক্রিকেটে তাসকিন আহমেদের অবদানেরও প্রশংসা করেছেন শাবনূর।
তাসকিনকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। বাংলাদেশের ক্রিকেটে তাসকিনের বর্তমান অবস্থান ও তার পারফরম্যান্সের প্রশংসাও করেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শাবনূরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রকাশের পরই দুই ভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকাকে একই ফ্রেমে দেখে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অনেকেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ মাস আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১ মাস আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
১ মাস আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
১ মাস আগে
