স্বাস্থ্য সেবা

ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ছবি: সংগৃহীত


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। তাঁর স্বামী জোবায়ের হোসেন জানান, প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। আগামী মাসেই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা ছিল।

স্বজনরা জানান, গত শুক্রবার নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। এরপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।

নূর জাহানের মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক নেমেছে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানেও।

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তিনি মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী হিসেবে বিভাগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।

বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা নূর জাহানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নূর জাহান অত্যন্ত আন্তরিক ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাঁর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...

৩ দিন আগে


কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী
কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী

‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’-কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ছড়িয়ে পড়া...

১৩ দিন আগে


আশ-শিফার পণ্য নকল করে বিক্রি, ৪৫ হাজার ২০০ টাকার নকল তেল জব্দ
আশ-শিফার পণ্য নকল করে বিক্রি, ৪৫ হাজার ২০০ টাকার নকল তেল জব্দ

নীলফামারীর ডোমারে আশ-শিফা অর্গানিক কেয়ারের পেইন রিলিফ অয়েল নকল করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল তেল জব্দ করা হয়েছে।আশ-শিফা অর্গানিক কেয়ারের নাম, লোগো ও প্যাকেজিং হুবহু নকল করে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ খুলে বিজ্ঞাপন প্রচার করে আসছিল বলে...

১৪ দিন আগে


সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের প্রমাণ পান।মজুত থাকা সরকারি স্যালাইন রোগীকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলায় এক নার্সের...

২৪ দিন আগে

Dr.Mahfuzul Alom