জিন্নাহর ছবি স্থাপন নিয়ে ডাকসু নেতৃত্বের সমালোচনা ঢাবি শিক্ষার্থীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন ও পরে তা অপসারণের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পডকাস্টে আবু তৈয়ব হাবিলদার বলেন, সাধারণ মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে সফল হওয়া আন্দোলনের সুফল যদি যুদ্ধাপরাধী ও তাদের অনুসারীরা ভোগ করেন, তাহলে তিনি ওই আন্দোলনে অংশ নিতেন না।
তিনি বলেন, ‘আমরা যারা জুলাইয়ে লড়াই করেছি, তাদের ত্যাগের বিনিময়ে যদি রাজাকার ও তাদের সন্তানরা ক্যাবিনেটে কিংবা সংসদে যায়, এটা যদি জানতাম, তাহলে খোদার কসম আমি এই আন্দোলন করতাম না।’
জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দুর্নীতি, দলবাজি ও স্বৈরাচারমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা-এমন দাবি করে তিনি অভিযোগ করেন, বর্তমানে আন্দোলনের মূল শক্তি সাধারণ মানুষকে পাশ কাটিয়ে স্বার্থান্বেষী মহল এর সুবিধা নিচ্ছে।
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপনের প্রসঙ্গে আবু তৈয়ব বলেন, জিন্নাহর সিদ্ধান্তের কারণে ১৯৪৮ সালের মার্চে ভাষার দাবিতে আন্দোলন শুরু হয় এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর ভাষ্য, ডাকসুর ইতিহাসে জিন্নাহকে কখনো নায়ক হিসেবে স্থান দেওয়া হয়নি।
ডাকসুর বর্তমান নেতৃত্ব নির্বাচনি ইশতেহারের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে জিন্নাহর ছবিটি সরিয়েছেন দাবি করে তৈয়ব বলেন, এটি কোনো রাজনৈতিক দলের নির্দেশে নয়; বরং ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি তা করেছেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘একটি গণতান্ত্রিক ছাত্র সংসদে মীর জাফরের মতো বিতর্কিত চরিত্রের ছবি স্থাপন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এ সময় তিনি ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী ও গোলাম আযমের ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, ‘ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশকে অস্বীকার করে কোনো অপশক্তিকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না।’
পরিশেষে ভাষাশহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ ও লালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুনভাবে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের
৫ ঘন্টা আগে
আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দের প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের জন্য এবং একটি সূর্যসেন হলের নারী ব্লকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণক্ষমতার এসব ডিপ
৮ ঘন্টা আগে
ঢাবিতে জুলাই আন্দোলনে হামলা-নির্যাতন: জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও আন্দোলন দমনের ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাবির তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।বুধবার (১৬ সেপ্টেম্বর)
১১ ঘন্টা আগে
ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভার গুরুত্ব বাড়ানো হলে নিয়োগে দলীয়করণ, তদবির ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
৭ দিন আগে
