এমবাপ্পে-ইয়ামালদের টপকে মেসিকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন সিমিওনে
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের আলোচনায় কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও রদ্রির মতো তারকারা থাকলেও আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের পছন্দ লিওনেল মেসি। তার মতে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ও বয়স বিবেচনায় তিনিই পুরস্কারটির যোগ্য।
রিয়াল মাদ্রিদের এমবাপ্পে ও বার্সেলোনার ইয়ামালকে ঘিরে ২০২৬ ব্যালন ডি’অরের আলোচনা সবচেয়ে বেশি। দুই তারকার পক্ষে কথা বলেছেন তাদের ক্লাব কোচরাও। তবে সেই আলোচনায় ভিন্ন মত দিয়েছেন সিমিওনে। লা লিগায় আতলেতিকো মাদ্রিদ-ওসাসুনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি মেসিকেই এগিয়ে রাখেন।
ইয়ামালের পক্ষে সবচেয়ে বড় যুক্তি তার দলীয় ও ব্যক্তিগত সাফল্য। সর্বশেষ ক্লাব মৌসুমে ১৬ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন তিনি। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা এবং ব্যক্তিগতভাবে পেয়েছেন লিগের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এর সঙ্গে স্পেনের হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের অর্জনও রয়েছে তার।
এমবাপ্পের ক্ষেত্রে দলীয় সাফল্য তুলনামূলক কম হলেও ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। সর্বশেষ মৌসুমে লা লিগায় ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল এবং বিশ্বকাপে ১০ গোল করে দুটি প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন। বিশ্বকাপের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি।
তবে সিমিওনের কাছে মেসির বিশ্বকাপ পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যালন ডি’অর প্রসঙ্গে তিনি বলেন, ‘নিঃসন্দেহে মেসি। বিশ্বকাপে সে যে পারফরম্যান্স করেছে, তার বয়স বিবেচনায় নিলে কোনো সন্দেহই নেই।’
৩৯ বছর বয়সে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। আট ম্যাচে করেন ৮ গোল, সঙ্গে ছিল ৪টি অ্যাসিস্ট। ক্লাব মৌসুমেও ইন্টার মায়ামির হয়ে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য—৪৪ গোল ও ৩০ অ্যাসিস্টের পাশাপাশি দলকে এমএলএস কাপ জেতাতে ভূমিকা রাখেন তিনি।
স্বদেশি মেসিকে এগিয়ে রাখলেও ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ নেই সিমিওনের। ফ্রান্স ফুটবলের আয়োজনে দেওয়া এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করেন বিভিন্ন দেশের নির্বাচিত সাংবাদিকরা।
নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।কয়েকদিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে নেপালে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম
৮ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার দায় আসিফ নজরুলের: তদন্ত কমিটি
নিরাপত্তা শঙ্কার কথা বলে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও না যাওয়ার ওই সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক প্রশ্ন ওঠে। পরে নতুন সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্তটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বিশ্বকাপে...
১ দিন আগে
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের মাঠে মুখোমুখি হয় বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে আধিপত্য বিস্তার করে। তবে দ্বিতীয়ার্ধে লেভান্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে ম্যাচে উত্তেজনা বাড়ে।শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রতিরোধ সামলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে লিগে নিজেদের অবস্থান আরও শক্ত
৩ দিন আগে
সিপিএলে মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত নাইট রাইডার্স,দিলেন ‘নাগিন ড্যান্স’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।প্রভিডেন্স স্টেডিয়ামে লো-স্কোরিং...
৪ দিন আগে
