মক্কা-মদিনার নিরাপত্তা রাজনৈতিক সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান চরমোনাই পীরের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তাঁর মতে, হারামাইন মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ পবিত্র স্থান এবং এগুলো কোনো রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন চরমোনাই পীর।
মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মঙ্গলবার মক্কা ও মদিনায় সতর্কতামূলক সাইরেন বাজার খবরে মুসলিম বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, ‘হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণের স্পন্দন। এটি আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্র-রাজনীতির ঊর্ধ্বের বিষয়।’
চরমোনাই পীর বলেন, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়াটা স্বস্তির বিষয়। এ অবস্থানে তাদের অটল থাকার আহ্বান জানান তিনি।
সৌদি সরকারের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যার কারণে পবিত্র দুই শহরের নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, শুধু মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করাই নয়, পবিত্র দুই শহর ও জাজিরাতুল আরবের মর্যাদা রক্ষার দায়িত্বও সৌদি সরকারের।
হারামাইনের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘হারামাইনের নিরাপত্তার প্রশ্নে আমরা, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকব।’
মক্কার কাছে হুতি হামলার চেষ্টার নিন্দা শফিকুর রহমানের
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পবিত্র মক্কায় যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব।বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে...
৫ ঘন্টা আগে
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গণমাধ্যম নিয়ন্ত্রণের বিন্দুমাত্র কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে...
৬ ঘন্টা আগে
গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর ডিসিও প্রত্যাহার
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনার পর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে বলা...
৭ ঘন্টা আগে
সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি তুলে ধরে আইনমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করে প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর বিলের বিভিন্ন ধারার অসঙ্গতি ও ত্রুটি তুলে ধরেছেন শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় থাকা অসঙ্গতিগুলো
৮ ঘন্টা আগে
