আন্তর্জাতিক

জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৬ ঘন্টা আগে


জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত


সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে দ্রুত ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের একমাত্র ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে টি-বয় হিসেবে কাজ করছিলেন।

স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে জেদ্দায় যে বাসায় সৌরভ থাকতেন, সেটির ছাদে যান তিনি। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসার খবর এবং মোবাইলে সতর্কতামূলক অ্যালার্ম শুনে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন।

একপর্যায়ে সিঁড়ি দিয়ে নামার সময় তার পায়ে রশি পেঁচিয়ে যায়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনদের ভাষ্য। পরে সকালে সঙ্গে থাকা ব্যক্তিরা ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সৌরভের সহকর্মী মঙ্গলবার বিকেলে মুঠোফোনে তার স্বজনদের মৃত্যুর খবর জানান। প্রায় এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে কাজে ফিরে গিয়েছিলেন।

এদিকে সৌরভের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর মুছাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা রেনু বেগম।

সৌরভের বাবা আমির ইসলাম ও মা রেনু বেগম বলেন, ‘সৌরভ আমার একমাত্র ছেলে ছিল। ফোনে বারবার আমার খোঁজ নিত। এখন কে আমার খবর নেবে? আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। নিজের হাতে ছেলেকে মাটি দিতে চাই।’

তারা দ্রুত সৌরভের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, সৌরভের মৃত্যুর ঘটনায় সৌদি পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’


রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব
রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব

রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে ভারতসহ ১০টি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ-সংক্রান্ত একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে রাশিয়ার জ্বালানি পণ্য কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে।‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড...

৫ ঘন্টা আগে


জিন্নাহর সমাধিতে বাংলায় লেখা জন্ম-মৃত্যুর তারিখ
জিন্নাহর সমাধিতে বাংলায় লেখা জন্ম-মৃত্যুর তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং পরে তা ভেঙে ফেলার ঘটনাকে ঘিরে আলোচনা চলছে। ডাকসু কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা ভাষার বিরুদ্ধে জিন্নাহর ঐতিহাসিক অবস্থান তুলে ধরতেই ছবিটি প্রদর্শন করা হয়েছিল। তবে পাকিস্তানের করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধে উর্দুর পাশাপাশি বাংলা হরফেও তার জন্ম...

৭ ঘন্টা আগে


মক্কার কাছে হুথি ড্রোন প্রতিহতের খবরে নজর রাখছেন আনোয়ার ইব্রাহিম
মক্কার কাছে হুথি ড্রোন প্রতিহতের খবরে নজর রাখছেন আনোয়ার ইব্রাহিম

মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার বিষয়ে প্রকাশিত খবরের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা ‘কোনোভাবেই’ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।মঙ্গলবার এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া সৌদি আরব সরকারের পাশে রয়েছে।

৭ ঘন্টা আগে


মক্কায় প্রথমবার সাইরেন, মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: তাকি উসমানি
মক্কায় প্রথমবার সাইরেন, মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: তাকি উসমানি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি ভূখণ্ডে হামলা এবং...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom