রামায়া কৃষ্ণানের পরিচালকের সঙ্গে প্রেম ও গর্ভপাতের গুঞ্জন
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার পরিচিত মুখ রামায়া কৃষ্ণানের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন রয়েছে। বিশেষ করে পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে তার কথিত সম্পর্ক ও গর্ভপাতের ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এসব দাবি দুজনই বিভিন্ন সময়ে অস্বীকার করেছেন।
রামায়া কৃষ্ণান ১৯৯৯ সালে পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে প্রথম সিনেমায় কাজ করেন। এরপর তাদের ঘনিষ্ঠতা নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সে সময় তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল এবং রবিকুমারের একাধিক সিনেমায় অভিনয় করেন রামায়া।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, একপর্যায়ে রামায়া অন্তঃসত্ত্বা হন এবং বিষয়টি রবিকুমারের স্ত্রী জানতে পারেন। এরপর পরিস্থিতি জটিল হয়ে উঠলে অভিনেত্রী গর্ভপাতের সিদ্ধান্ত নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি এ কারণে তিনি পরিচালকের কাছে ৭৫ লাখ টাকা চেয়েছিলেন বলেও দাবি করা হয়।
তবে এসব ঘটনার সত্যতা নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। রামায়া কৃষ্ণান ও কে এস রবিকুমার দুজনই বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক ও গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে বিয়ে হয় রামায়া কৃষ্ণানের। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সংসার করছেন অভিনেত্রী।
দুই যুগের বেশি সময় ধরে দক্ষিণী চলচ্চিত্রে কাজ করছেন রামায়া কৃষ্ণান। ক্যারিয়ারে প্রায় ২৬০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘বাহুবলি’ সিরিজে রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান। সর্বশেষ রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী?
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি এবার খুঁজে পেয়েছেন তার জীবনসঙ্গী।প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি চক্রবর্তী। তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন; পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ...
৪ দিন আগে
সোশ্যাল মিডিয়ায় আশির দশকের হাওয়া, রেট্রো লুকে তারকারা
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে আশির দশকের নস্টালজিয়া। ফেসবুক খুললেই চোখে পড়ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার কিংবা ভিন্টেজ ফটোশুটের আদলে তৈরি ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট আর রেট্রো হেয়ারস্টাইলে নতুন করে ধরা দিচ্ছেন তারকারা।কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজেদের বর্তমান ছবিকে আশির দশকের আবহে রূপান্তর করছেন নেটিজেনরা।...
৭ দিন আগে
দীপিকা-রণবীরের ঘরে ফের সুখবর, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে যেন আনন্দের আবহ থামছেই না। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সঙ্গে জীবনের আরও একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন ‘দীপবীর’। মা হতে চলেছেন দীপিকা-এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে সেই আনন্দে ভক্তদেরও সামিল করলেন
৭ দিন আগে
ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরীমনির
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি বাঁধনের ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ...
৮ দিন আগে
