ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা গুরুত্বপূর্ণ তিনটি পদে জয়ী হয়েছেন। এর মধ্যে, ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস (জেনারেল সেক্রেটারি) পদে এসএম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এজিএস (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি) পদে মুহা. মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয় লাভ করেছেন, যেখানে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।

এছাড়া, ছাত্রশিবির সমর্থিত জোট আরও ২০টি পদে জয় নিশ্চিত করেছে। বিভিন্ন সম্পাদকীয় পদের মধ্যে উল্লেখযোগ্য বিজয়ীরা হলেন:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (১০,৬৩১ ভোট)
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (৭,৮৩৩ ভোট)
  • আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম (৯,৭০৬ ভোট)
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আবদুল্লাহ (৯,০৬১ ভোট)
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন (৭,২৫৫ ভোট)
  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (৯,৯২০ ভোট)
  • মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া (১১,৭৪৭ ভোট)
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ (৭,০৩৮ ভোট)
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম (৯,৩৪৪ ভোট)

সদস্য পদে বিজয়ীরা হলেন:

  • সাবিকুন্নাহার তামান্না (১০,০৪৮ ভোট)
  • সর্বমিত্র (৮,৯৮৮ ভোট)
  • আনাস ইবনে মুনির (৫,১৫ ভোট)
  • ইমরান হোসেন (৬,২৫৬ ভোট)
  • তাজিনুর রহমান (৫,৬৯০ ভোট)
  • মেফতাহুল হোসেন আল মারুফ (৫,১৫ ভোট)
  • বেলাল হোসাইন অপু খান (৪,৮৬৫ ভোট)
  • রাইসুল ইসলাম (৪,৫৩৫ ভোট)
  • মো. শাহিনুর রহমান (৪,৩৯০ ভোট)
  • মোছা. আফসানা আক্তার (৫,৭৪৭ ভোট)
  • রায়হান উদ্দীন (৫,০৮২ ভোট)

বাকি পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা হলেন:

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী (স্বতন্ত্র)
  • সদস্য: হেমা চাকমা (স্বতন্ত্র) ও উম্মু উসউয়াতুন রাফিয়া (স্বতন্ত্র)।

গত ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ জন ভোটার ছিলেন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া, ১৮টি হল সংসদে ১৩টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

২ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৩ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৫ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom