চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরের গুলজার মোড় থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউরি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জোবাইর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, মাদক তরুণ সমাজ ও সামগ্রিক সামাজিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান-সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক জীবনধারায় উদ্বুদ্ধ করা সময়ের দাবি। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি যুবসমাজের মধ্যে ইতিবাচক চিন্তা, সামাজিক দায়বদ্ধতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হতে পারে।
অনুষ্ঠান থেকে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নেতাকর্মীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী। তার নির্দেশের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।মঙ্গলবার বিকেলে...
৫ ঘন্টা আগে
চট্টগ্রাম ৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াত প্রার্থীকে বিজয়ী ঘোষণার হতে পারে
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট।নির্বাচনের পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আবুল কাশেমের বিরুদ্ধে ঋণ ও বিলখেলাপির...
৮ ঘন্টা আগে
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। পানিবন্দি মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং নদীভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।সোমবার (২৯ জুন) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ-এর ডালিয়া পয়েন্টে পানি...
১ দিন আগে
মৌলভীবাজার সীমান্তে থামছে না বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর নজরদারিতে বিজিবি
মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধারাবাহিকভাবে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কঠোর অবস্থান নেওয়ায় গত এক সপ্তাহে অন্তত ১৫ থেকে ২০টি পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল...
২ দিন আগে
