চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা। তিনি সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পাঁচ দিন আগে অভিযুক্ত আবরাদ হাসান সজিব ওই ব্যাংক শাখায় গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করেন। রিফাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাঁকে মারধর করেন এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন। ওই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।
ছেলের কোনো সন্ধান না পেয়ে তাঁর বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার সকালে পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবরাদ হাসান সজিব কুমিল্লা নগরের কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে বলে স্থানীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন বলে তাঁদের অভিযোগ। তিনি আরও বলেন, সজিব আগে থেকেই বিভিন্ন ব্যক্তিকে মারধর করতেন। এবার একজন নিরীহ মানুষকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে সজিব হত্যা করেছেন। চাঁদা দাবির ঘটনায় টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর ছেলেকে মারধর করা হয়েছিল। তখন তিনি ভেবেছিলেন, ওই ঘটনার পর আর কোনো ঝামেলা হবে না। কিন্তু শেষ পর্যন্ত ছেলের মরদেহ দেখতে হবে, তা কখনো কল্পনাও করেননি। তিনি ছেলের হত্যার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের ফাঁসি দাবি করেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রেদোয়ান হোসেন রিফাতের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সজিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা
মাদক চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা...
১৫ ঘন্টা আগে
গোপালগঞ্জে বিএনপি এমপি বাবরের হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ নীরব প্রশাসন
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের কাছে ‘গরিবের ডাক্তার বাবর’ নামে...
১ দিন আগে
যশোর জামায়াতের ২০২৭-২৮ সেশনের ২২ সদস্যের কর্মপরিষদ গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে ২০২৭-২০২৮ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে শুরা সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নতুন এ কর্মপরিষদ গঠন করা হয়।যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল...
১ দিন আগে
গাড়ি রেখে খেতে গেল পুলিশ ফিরে এসে দেখল গাড়ি উধাও
চট্টগ্রাম নগরের হালিশহরে পুলিশ লাইনের সামনের সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, সেখানে গাড়িটি নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে...
৩ দিন আগে
