জেলার খবর

বন্যা পরিস্থিতির উন্নতি, বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


বন্যা পরিস্থিতির উন্নতি, বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

ছবি: সংগৃহীত


সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বন্যা-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

জেলা প্রশাসক জানান, টানা বর্ষণের পর সৃষ্ট বন্যার পানি ইতোমধ্যে নেমে গেছে। একই সঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজান এলাকায় বৃষ্টিপাত কমে আসায় জেলার সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন কেন্দ্রগুলো চালু হলে পর্যটকদের আগমন বাড়বে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও সচল হবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন তিন দফায় ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল।

বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও পর্যটকদের জন্য বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে।


এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত রাখার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করেন। এতে নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি...

১ দিন আগে


‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল বগুড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল বগুড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নের মান নিয়ে অসন্তোষ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় না দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন বগুড়ার এইচএসসি পরীক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল-“তুমি কে, আমি কে, ফার্মের মুরগি”।মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা...

১ দিন আগে


সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি, ফিরছে স্বস্তি
সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি, ফিরছে স্বস্তি

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির পর অবশেষে স্বস্তির আভাস মিলেছে সুনামগঞ্জে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে আকাশে রোদের দেখা মিলেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন নদ-নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।সুনামগঞ্জ পানি...

১ দিন আগে


সুরমা-কুশিয়ারায় পানি বৃদ্ধি, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা
সুরমা-কুশিয়ারায় পানি বৃদ্ধি, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা

সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী দুই দিনে সুরমা-কুশিয়ারা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।সোমবার (১৩ জুলাই) কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom