বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর পারিবারিক কলহ, নোয়াখালীতে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে রায়হান (২৬) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে এলাকার অন্যদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন রায়হান। খেলা শেষে বাড়ি ফেরার পর পারিবারিক একটি বিষয় নিয়ে তার ও স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সবদিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়
১৯ ঘন্টা আগে
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...
১৯ ঘন্টা আগে
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
১ দিন আগে
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের
২ দিন আগে
