বগুড়ায় মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
১২ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে স্থানীয় মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে। জনগণের দেওয়া এ দায়িত্ব আমাদের পূর্ণ আমানতদারিতার সঙ্গে আঞ্জাম দিতে হবে।
আমীরে জামায়াত আরও বলেন, নতুন সরকার জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এগিয়ে নেবো, ইনশাআল্লাহ।
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতাকর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
দৃঢ় ঈমান, অটল মনোবল ও বিপুল হিম্মত নিয়ে দেশ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াতের নেতাকর্মীদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।
আমীরে জামায়াত বলেন, শহীদ আব্দুল মালেক, ফকির আব্দুর রাহমান ও অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর স্মৃতিবিজড়িত বগুড়া ইসলামী আন্দোলনের একটি বুনিয়াদি ঘাঁটি। এ এলাকার মানুষ আগামী দিনেও দেশ ও জনগণের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব গোলাম রাব্বানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনূর আলম এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সৈয়দ আব্দুল আজিজ।
মহানগর জামায়াতের সেক্রেটারি আসম মালেক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বগুড়া জেলা ও মহানগরের প্রায় সাড়ে পাঁচ হাজার পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রুকনদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের পূর্বে আমীরে জামায়াত বগুড়া জেলার ধুনট উপজেলায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে মতবিনিময় করেন এবং শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বগুড়ায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত ও ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল থেকে বগুড়ায় অবস্থান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
২০ ঘন্টা আগে
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়
৫ দিন আগে
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...
৫ দিন আগে
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
৫ দিন আগে
