বাবাকে দাফন করেই রাতের চাকরিতে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেলে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারের পাশে থাকার সুযোগও পাননি। রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের ডিউটিতে। কারণ সংসারের দায়িত্বও এখন তার কাঁধে। আর পরদিন সকালেই বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়।
একদিকে বাবাকে হারানোর অসহনীয় শোক, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন-এই দুই বাস্তবতার মাঝেই জীবনসংগ্রামের অনন্য উদাহরণ হয়ে উঠেছেন বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন।
বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইকন সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে। বাবার মৃত্যুতে পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোক, আর সেই সঙ্গে বেড়েছে সংসারের দায়িত্বও।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন ইসরাফিল দাড়িয়া। জোহরের নামাজের পর মুনিগঞ্জ দোতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বড় ছেলে ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করতেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই পরিবারের প্রধান ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।
ইকন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের ব্যয় নির্বাহ করতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন।
বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে যোগ দেন। রাতের দায়িত্ব পালন শেষ করেই পরদিন, ২৩ জুলাই, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন।
বাবাকে হারানোর শোক, মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের দায়িত্ব, সংসারের অর্থনৈতিক চাপ এবং নিজের শিক্ষাজীবন-সব মিলিয়ে কঠিন বাস্তবতার মধ্যেও হাল ছাড়েননি ইকন। দায়িত্ববোধ ও ভবিষ্যৎ গড়ার অদম্য ইচ্ছাই তাকে এগিয়ে চলার শক্তি জোগাচ্ছে।
বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী বলেন, “ইকন আমাদের কলেজের শিক্ষার্থী। জীবনের এমন কঠিন মুহূর্তেও দায়িত্ববোধের যে পরিচয় সে দিয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কলেজের পক্ষ থেকে আমরা তার পাশে আছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা তার প্রয়াত বাবার রুহের মাগফিরাত কামনা করছি এবং ইকনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
ইকনের এই সংগ্রামের গল্প ইতোমধ্যে স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরিবারকে আগলে রাখা, চাকরি চালিয়ে যাওয়া এবং শিক্ষাজীবন অব্যাহত রাখার তার দৃঢ় সংকল্প অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে। স্থানীয়রা ইকন ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়
১৮ ঘন্টা আগে
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...
১৮ ঘন্টা আগে
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
১ দিন আগে
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের
২ দিন আগে
