আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নেতাকর্মীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী। তার নির্দেশের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
মঙ্গলবার বিকেলে আদালতের রায় ঘোষণার পর সীতাকুণ্ড উপজেলার বড়দারোগাহাট, ছোটদারোগাহাট, কুমিরা, ফকিরহাট, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, ভাটিয়ারী, ছলিমপুর ও পৌরসভা সদরসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম বন্দরমুখী ও বন্দর থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী ট্রাক, পণ্যবাহী যান, দূরপাল্লার বাস এবং ব্যক্তিগত গাড়িসহ শত শত যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। এতে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীসহ হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেককে বিকল্প পথে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নেন। কোথাও গাছের গুঁড়ি ফেলে, কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। কালো ধোঁয়ায় মহাসড়কের কয়েকটি অংশ আচ্ছন্ন হয়ে পড়ে। বিক্ষোভকারীরা আদালতের রায়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৫০ কিলোমিটারের বেশি এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন।
দীর্ঘ সময় অবরোধে জনদুর্ভোগ বাড়তে থাকলে বিকেল প্রায় ৫টার দিকে পরিস্থিতির পরিবর্তন হয়। স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে অধ্যাপক আসলাম চৌধুরী মাঠে থাকা নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। তিনি এলাকার বাসিন্দা ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সবাইকে মহাসড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
তার আহ্বানের পর বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা পর্যায়ক্রমে সড়ক ছেড়ে যান। পরে হাইওয়ে পুলিশ দ্রুত গাছের গুঁড়ি, পোড়া টায়ার ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দীর্ঘ যানজট কমে আসে।
মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপি-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে বিষয়টি হাইকোর্ট ও পরে আপিল বিভাগে যায়। জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হলেও আদালতের নির্দেশে ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত ছিল। সর্বশেষ আপিল বিভাগের রায়ে অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপরই সীতাকুণ্ডে বিক্ষোভের সূত্রপাত হয়।
দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সীতাকুণ্ডে ইস্পাত, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, সিমেন্ট, এলপিজি ও বিদ্যুৎ উৎপাদনসহ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কয়েক ঘণ্টার অবরোধে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগকারী মহাসড়কে পণ্য পরিবহন ও শিল্পকারখানার সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ সৃষ্টি হলেও সন্ধ্যার দিকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই অধ্যাপক আসলাম চৌধুরীর নির্দেশে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম ৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াত প্রার্থীকে বিজয়ী ঘোষণার হতে পারে
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট।নির্বাচনের পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আবুল কাশেমের বিরুদ্ধে ঋণ ও বিলখেলাপির...
৬ ঘন্টা আগে
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরের গুলজার মোড় থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউরি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ
৮ ঘন্টা আগে
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। পানিবন্দি মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং নদীভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।সোমবার (২৯ জুন) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ-এর ডালিয়া পয়েন্টে পানি...
১ দিন আগে
মৌলভীবাজার সীমান্তে থামছে না বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর নজরদারিতে বিজিবি
মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধারাবাহিকভাবে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কঠোর অবস্থান নেওয়ায় গত এক সপ্তাহে অন্তত ১৫ থেকে ২০টি পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল...
২ দিন আগে
