জেলার খবর

আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে ইউনিফর্ম পরে অংশগ্রহণে অতিরিক্ত ডিআইজির অবসর

অনলাইন ডেস্ক

১ মাস আগে


আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে ইউনিফর্ম পরে অংশগ্রহণে অতিরিক্ত ডিআইজির অবসর

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এবং মনিরুজ্জামানের ছোট ভাই মো. ওয়াহিদুজ্জামান দলীয় মনোনয়নপত্র জমা দিতে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে যান। ওই সময় অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান পুলিশের সরকারি ইউনিফর্ম পরিহিত অবস্থায় তার সঙ্গে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত এবং নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি এ ঘটনায় বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ আনা হয়।

ঘটনার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি লিখিত জবাব জমা দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নেননি। পরবর্তীতে তিন সদস্যের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এরপর দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও তিনি কোনো জবাব দাখিল করেননি। তদন্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট নথিপত্র এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আলোকে বিষয়টি পর্যালোচনা করে তাকে বাধ্যতামূলক অবসরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে ‘অসদাচরণ’-এর দায়ে বাধ্যতামূলক অবসরের গুরুদণ্ড দেওয়া হয়।

এর আগে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট মো. মনিরুজ্জামান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন। ওই আবেদনে তিনি বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন, বিগত সরকারের সময়কার বিভিন্ন নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন।

তবে তার সেই স্বেচ্ছা অবসরের আবেদন কার্যকর হওয়ার আগেই বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া চলমান ছিল। সর্বশেষ সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করেছে।


মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু

ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়

১৯ ঘন্টা আগে


ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক

কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...

১৯ ঘন্টা আগে


জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট

প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...

১ দিন আগে


দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের

২ দিন আগে

Dr.Mahfuzul Alom