জেলার খবর

আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে দাওয়াত, সেনবাগের ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে দাওয়াত, সেনবাগের ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকের বাড়িতে দাওয়াত খাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আবদুর রহিম সরকারের স্থলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সেনবাগ উপজেলার বাতানিয়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক সিঅ্যান্ডএফ এজেন্ট মো. শাহজাহান খোকনের বাড়িতে দাওয়াতে অংশ নেন আবদুর রহিম সরকার। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

এর মধ্যে শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেন। এ ঘটনার পর জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন সেনবাগ থানার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া ওসি হযরত আলী মিলন বলেন, ‘ফেসবুকে দেখেছি তিনি এক ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত খেয়েছেন। গতকাল রাতেই তিনি আমাকে দায়িত্ব হস্তান্তর করে চলে গেছেন।’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে আবদুর রহিম সরকারকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।


অপ্রতীমের মরদেহের পাশে শিয়াল, ছড়িয়ে পড়েছে ভিডিও
অপ্রতীমের মরদেহের পাশে শিয়াল, ছড়িয়ে পড়েছে ভিডিও

কুমিল্লার কোটবাড়ী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয় ১৩ বছর বয়সী অপ্রতীমের মরদেহ। মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এরই মধ্যে সামনে এসেছে আরও একটি হৃদয়বিদারক দৃশ্য-নির্জন পাহাড়ে পড়ে থাকা শিশুটির মরদেহ একটি শিয়াল টানাহেঁচড়া করছে বলে একটি ভিডিও সামাজিক...

১৯ ঘন্টা আগে


সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক
সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙামাটির সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন-মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩),

১ দিন আগে


ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আলম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ ঘটনা ঘটে।বডি: নিহত আলম হোসেন ওই এলাকার মো. আমির হোসেন আমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলম হোসেন ঘাস কাটার জন্য মাঠে যান। এ সময়

২ দিন আগে


ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মিরকামারী এলাকায় এ মিছিল করা হয় বলে ধারণা করা হচ্ছে।মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom