আমীর হামজার বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় হয়ে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
মহিলা দল সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি আমীর হামজা। ওই বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে আমীর হামজাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘আপনি তো সংরক্ষিত আসনের। আপনারই যদি এই ভাব হয়, তাহলে আমার তো ১০০ গুণ ভাব হওয়া দরকার। আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। আর আপনার তো কোনো ভোট নেই।’
এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মহিলা দলের নেত্রীরা বলেন, ফরিদা ইয়াসমিন তাদের এলাকার নারী সংসদ সদস্য। তাকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য করা অনুচিত। কোনো নারীকে নিয়েই এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন ইসলামি বক্তা হিসেবে মুফতি আমীর হামজার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। বিভিন্ন সম্মেলন ও ওয়াজ মাহফিলে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
মহিলা দলের নেত্রীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য বন্ধ না হলে ভবিষ্যতে আমীর হামজার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
এক স্বামীকে নিয়ে দুই নারীর চুল টানাটানি, এলাকায় চাঞ্চল্য
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর মৌজার চায়না বাজার এলাকার মৃত ফজল কমান্ডারের ছেলে ইউপি সদস্য লিটন সরকারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত।স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সরকারকে নিজের স্বামী দাবি করাকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাদের একজন নিজেকে লিটনের প্রথম স্ত্রী এবং অন্যজন দ্বিতীয়...
৬ ঘন্টা আগে
বগুড়ায় মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
১২ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে স্থানীয় মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।তিনি তাঁর বক্তব্যে...
৩ দিন আগে
বগুড়ায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত ও ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল থেকে বগুড়ায় অবস্থান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
৩ দিন আগে
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়
৮ দিন আগে
