আদালত প্রাঙ্গণে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আখতারুজ্জামানের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠার সময় উচ্চকণ্ঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান।
শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরিহিত পুলিশ সদস্যরা তাকে ধরে প্রিজন ভ্যানে তুলছিলেন। এ সময় তিনি ভ্যানের দরজায় দাঁড়িয়ে উপস্থিত গণমাধ্যমকর্মী ও জনতার উদ্দেশে চিৎকার করে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।
এর আগে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার প্রতিবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রিমান্ড ও জামিন শুনানির জন্য কড়া পুলিশি পাহারায় তাকে সিএমএম আদালতে হাজির করা হয়।
এ ঘটনায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।রোববার (৪ অক্টোবর) বিকেলে জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।জানা গেছে, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি
১২ ঘন্টা আগে
রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: তদন্ত কর্মকর্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে মামলাটিতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হওয়ার...
১৩ ঘন্টা আগে
ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন। রোববার (৪ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।তিনি বলেন,...
১৫ ঘন্টা আগে
অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন হলে অনিয়ম ও বাল্যবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী
অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ-সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের...
২০ ঘন্টা আগে
