অপরাধ

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় রাতভর অভিযানে গ্রেপ্তার হয়েছে ১০২ জন

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় রাতভর অভিযানে গ্রেপ্তার হয়েছে ১০২ জন

রাজধানীর আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক পুলিশসদস্য গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, যাঁদের ধরা হয়েছে, তাঁরা সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালাতে যান আদাবর থানা-পুলিশের কয়েকজন সদস্য। এ সময় স্থানীয় ‘কিশোর গ্যাং’ চক্রের সদস্যরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলায় পুলিশসদস্য আল-আমিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, পুলিশের ওপর হামলার নেতৃত্ব দেন আদাবরের কিশোর গ্যাংয়ের মূল হোতা জনি ও রনি। তাঁদের সঙ্গে ছিলেন নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কবজিকাটা হৃদয়, মাদক ব্যবসায়ী রাজুসহ বেশ কয়েকজন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে কুপিয়ে মারাত্মক জখম করে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

১ দিন আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

৩ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

৩ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom