‘সংস্কারের বাহানায় নির্বাচন ঠেকানোর আশঙ্কা ছিল’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত হতে পারে-এমন আশঙ্কা থেকেই অনেক বিষয়ে আপস করতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলিনি। সংস্কারের বাহানায় যদি নির্বাচন না হতে দেয়, সেই আশঙ্কা থেকেই আমরা সব বিষয়ে আপস করে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে।”
তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যের অংশ হিসেবেই বিভিন্ন সিদ্ধান্তে সহমত তৈরি হয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়েছে।
‘অবৈধ আদেশ’ ও রাজনৈতিক অবস্থান
মন্ত্রী বলেন, “যখন অবৈধ ও অসাংবিধানিক আদেশ জারি করা হয়েছিল, তখন আমরা স্পষ্টভাবে বলেছি-জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কিছু মানা হবে না।”
তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে দলের অবস্থান আগেই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল এবং তার রেকর্ডও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে উদ্বেগ
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে বাক-স্বাধীনতার নামে যেভাবে অনিয়ন্ত্রিত বক্তব্য ও গালিগালাজ চলছে, তা নিয়ন্ত্রণ না করলে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাবে।”
রাজনৈতিক প্রসঙ্গ ও সমালোচনা
বক্তৃতায় তিনি অতীত রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাজনৈতিক বিভাজন নিয়েও কথা বলেন। তিনি বলেন, অতিরিক্ত বিভাজন ও বিতর্ক জাতিকে বিভ্রান্ত করছে।
বিরোধী দলের ‘শ্যাডো ক্যাবিনেট’ প্রসঙ্গে তিনি বলেন, এটি দায়িত্ববোধ বাড়াতে পারে, তবে রাজনৈতিক বাস্তবতায় আলোচনার মাধ্যমে সমন্বয় জরুরি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...
২ ঘন্টা আগে
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...
৩ ঘন্টা আগে
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...
২০ ঘন্টা আগে
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১ দিন আগে
